নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের

ডেস্ক, রাজনীতি ডটকম
নেপালকে হারের স্বাদ দিয়ে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো নেদারল্যান্ডস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং-ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্সের পর ৬ উইকেটে ম্যাচটা জিতেছে নেদারল্যান্ডস। বাজে আবহাওয়ার কারণে ম্যাচটির শুরু পিছিয়ে যায়। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। ব্যাট হাতে মোটেই সুবিধা করতে পারেনি দক্ষিণ এশিয়ার দেশটি। ১৯.২ ওভারে নেপাল গুটিয়ে যায় ১০৬ রানে। নেদারল্যান্ডস জেতে ৮ বল হাতে রেখেই।

ডালাসে শুরু থেকে দারুণ বোলিং করা নেদারল্যান্ডসের বোলারদের সামনে থিতু হতে পারেননি নেপালের ব্যাটসম্যানরা। এক দশক পর বিশ্বকাপে ফেরা দলটি ৮৪ রান তুলতেই হারায় ৭ উইকেট। অধিনায়ক রোহিত পৌডেলের ৩৫ রান এবং করণ কেসির ১৭ রানে ভর করে এক শ রান পার করে নেপাল। ডাচদের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান টিম প্রিঙ্গেল ও লোগান ফন বিক। দুজনই নেন ৩টি করে উইকেট, ২টি করে উইকেট নেন পল ফন মিকেরেন ও বাস ডি লিডি।

রান তাড়ায় দ্বিতীয় ওভারেই মাইকেল লেভিটকে (১) হারায় নেদারল্যান্ডস। তবে দলকে সতর্কতার সঙ্গে এগিয়ে নিতে থাকেন ও’ডাউড এবং বিক্রম সিং। ২২ রান করে ফিরে যান বিক্রম সিং, দলীয় ৭১ রানে রানআউট হয়ে ফেরেন সিব্রান্ড এঙ্গেলব্রেখটও (১৪)। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৫)। তবে এক প্রান্ত আগলে দলকে টেনে নেন ও’ডাউড।

শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে নেদারল্যান্ডসের ওপর চাপ তৈরি করে নেপাল। ১৮তম ওভারে নেপাল অধিনায়ক রোহিত যদি ও’ডাউডের সহজ ক্যাচ ফেলে না দিতেন, তবে ম্যাচটা আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারত। জীবন পেয়ে নেপালকে অবশ্য আর কোনো সুযোগ দেননি ও’ডাউড। ৪৮ বলে ৫৪ রানে অপরাজিত থেকে নেদারল্যান্ডসকে এনে দেন দারুণ এক জয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৬ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে