ডেস্ক, রাজনীতি ডটকম

স্বাগতিক নেপালকে বিধ্বস্ত করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপার ছোঁয়া পেল বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার (২৮ আগস্ট) স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। প্রথমার্ধে নেপাল আধিপত্য বিস্তার করলেও গোল আদায় করতে পারেনি। উল্টো মিরাজুল ইসলাম দুর্দান্ত এক ফ্রি-কিকে বাংলাদেশকে এগিয়ে নেন।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আদায় করে। স্কোরলাইন ৩-০ হওয়ার পর নেপাল ব্যবধান ৩-১ করলেও বাংলাদেশ পরে ব্যবধান আরও বাড়ায়।
দারুণ অর্জনের দিনে মিরাজুল জোড়া গোল করেন। একটি করে গোল করেন রাব্বী হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সামির তামাং।
সাফের এ বয়সভিত্তিক প্রতিযোগিতাটি অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এর আগে পাঁচবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও প্রতিবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থেকেছে।
তবে চতুর্থবার ফাইনালে উঠে আর হতাশ করেনি বাংলাদেশের যুবারা। হিমালয়ের দেশে লাল-সবুজের পতাকা উড়িয়ে উল্লাস করেছে তারা।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
৭ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
৮ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৯ ঘণ্টা আগে