বাফুফে নির্বাচনে অংশ নেবেন না কাজী সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। এই নির্বাচনে অংশ নেবেন না সবশেষ ১৬ বছর সভাপতির চেয়ারে থাকা কাজী সালাউদ্দিন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি চার টার্ম আপনাদের সঙ্গে ছিলাম। আমি খুবই সৌভাগ্যবান যে এই সুযোগ আমার জীবনে এসেছে। এখন সামনে যে নির্বাচন আসছে, ২৬ অক্টোবর, এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার সঙ্গে এই ১৬ বছর কাজ করার জন্য। এই সময়ে অনেক আন্ডারস্ট্যান্ডিং, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এটা হতেই পারে। আমি মনে কিছু রাখিনি। আশা করব আপনারাও মনে কিছু রাখবেন না। আপনাদের সবার সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।’

৫ আগস্ট রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর কাজী সালাউদ্দিনের বাফুফে সভাপতির পদ থেকে পদত্যাগের দাবি উঠে। তবে সালাউদ্দিন পদত্যাগের দাবি নাকচ করে টানা পঞ্চমবার সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেন। কিন্তু সেই ঘোষণা দেওয়ার মাস খানিক পরই সিদ্ধান্ত বদল করছেন কিংবদন্তি এই ফুটবলার।

কেন সিদ্ধান্ত বদল করলেন, এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। তবে মিনিট তিনেকের সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বাফুফের প্রতি শুভ কামনা জানিয়ে বলেন, ‘আশা করব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেন আরও উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন ভবিষ্যতে ভালোভাবে থাকে, ফুটবল যেন ভালোভাবে থাকে।’

গত মাসে নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। এ নিয়ে তৃপ্তি ঝরেছে সালাউদ্দিনের কণ্ঠে, ‘আমার মনে অন্তত একটা খুশি আছে যে শেষ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি।’

এদিকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে একদল সাবেক ফুটবলার বাফুফে নির্বাচন পেছানোর দাবি তুলেছিল। তবে ফিফা নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

৭ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৮ ঘণ্টা আগে

রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

৯ ঘণ্টা আগে

তনু হত্যা: জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার হাফিজুর

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৯ ঘণ্টা আগে