দ. আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড় ডেস্ক

ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রান্ডন কিংয়ের ব্যাটিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ২৮ রানে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে।

কিংস্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিংয়ের ঝড়ো ইনিংসের সুবাদে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬৪ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। এসময় মাত্র ২৬ বলে টি-টোয়েন্টিতে দশম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কিং।

১১তম ওভারে দলীয় ১১৫ রানে কিংকে সাজঘরে ফেরত পাঠান পেসার আন্দিলো ফেলুকুওয়াও। তার আগে ৬টি করে চার-ছক্কায় ৪৫ বলে ৭৯ রান করেন কিং।

কিং ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রাখেন কাইল মায়ার্স ও রোস্টন চেজ। ১টি চার ও ৩টি ছক্কায় ২৫ বলে ৩৪ রান করে মায়ার্স ফিরলেও, ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান চেজ। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। ২টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৩২ রান করেন চেজ। দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান ও ফেলুকুওয়াও ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যে পাওয়ার প্লেতে ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। শুরুর ধাক্কা কাটিতে উঠতে না পারায় ৯৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা।

তারপরও এক প্রান্ত আগলে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বিপক্ষে লড়াই করেছেন ওপেনার রেজা হেনড্রিকস। কিন্তু সতীর্থদের সঙ্গ না পাওয়ায় বৃথা যায় হেনড্রিকসের ৬টি করে চার-ছক্কায় গড়া ৫১ বলে ৮৭ রানের ইনিংসটি। ১ বল বাকী থাকতে ১৪৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড ও গুদাকেশ মোতি ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন কিং।

আগামী ২৬ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

৮ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

৯ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১৯ ঘণ্টা আগে

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

২০ ঘণ্টা আগে