সুয়ারেজকে নিয়েই কোপার দল ঘোষণা উরুগুয়ের

ডেস্ক, রাজনীতি ডটকম

নিজেদের ৪৬তম কোপা আমেরিকায় অংশ নিতে এবার যুক্তরাষ্ট্রে পা রাখবে উরুগুয়ে ফুটবল দল। যেখানে দক্ষিণ আমেরিকান দলটির নজর থাকবে তাদের ১৬তম ট্রফির দিকে। যেখানে শিরোপা প্রত্যাশী হিসেবে থাকবে ব্রাজিল-আর্জেন্টিনার মত জায়ান্ট প্রতিপক্ষরা।

২০১১ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর থেকে আর শেষ চারেই উঠতে পারেনি উরুগুয়ে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের আসরে নিজেদের হারানো আসন ফিরে পেতে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দলটি।

দলের তারকার অভাব নেই। অধিনায়ক ফেদে ভালভার্দে রিয়ালের মাঝমাঠের প্রাণভোমরা। পুরো মাঠে দাপিয়ে বেড়ানোর মত দক্ষতা আছে এই মিডফিল্ডারের। রক্ষণে আছেন বার্সেলোনার হয়ে খেলা রোনাল্ড আরাউহো।

লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির সাথে আছেন ডারউইন নুনেজ। আর ফর্ম বিবেচনায় লুইস সুয়ারেজের অন্তভুক্তি নিঃসন্দেহে আরও শক্ত দল হিসেবে কোপা আমেরিকা মাতাবে উরুগুয়ে।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এ দল নিয়েই যুক্তরাষ্ট্র্রে যাবেন উরুগুয়ের কোচ মারসেলো বিয়েলসা। সি গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র, পানামা ও বলিভিয়া।

জুনের ২৪ ও ২৮ তারিখে পানামা ও বলিভিয়ার মুখোমুখি হওয়ার পর জুলাই ২ তারিখ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে।

কোপা আমেরিকায় উরুগুয়ের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোশেট, সান্তিয়াগো মেলে, ফ্রাঙ্কো ইসরায়েল, র‌্যান্ডাল রদ্রিগেজ।

ডিফেন্ডার: হোসে মারিয়া গিমেনেজ, মাতিয়াস ভিনা, রোনাল্ড আরাউহো, মাথিয়াস অলিভেরা, গুইলেরমো ভারেলা, সেবাস্তিয়ান কাকেরেস, ব্রুনো মেন্ডেজ, লুকাস ওলাজা, নিকোলাস মারিচাল

মিডফিল্ডার: ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেনটানকার, মাতিয়াস ভেকিনো, নাহিতান নানদেজ, জর্জিয়ান আরিসকায়েতা, নিকোলাস দে লা ক্রুজ, ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো জালাজার, নিকোলাসা ফনসেকা

ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, ডারউইন নুনেজ, ব্রায়ান রদ্রিগেজ, ফাকুন্দো তোরেস, ফাকুন্দো পেলিস্ত্রি, অগাস্তিন কানোববিও, ফেদেরিকো ভিনাস, ইগনাসিও লাকুইনতানা, লুসিয়ানো রদ্রিগেজ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৩ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১৪ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১৫ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে