জয়পুরহাটে নারীদের খেলা নিয়ে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা নিয়ে আপত্তি ও মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে আহ্বায়ক করা হয়েছে। আর চারজনকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন- আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম, আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান ও আক্কেলপুরের ছাত্র প্রতিনিধি মাহফুজ আহমেদ।

জেলা প্রশাসকের কার্যালয় ‍ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসুল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনায় জাতীয় নাগরিক কমিটি প্রতিবাদ জানিয়েছে। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়েছে। এমনকি ঘটনাটি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় এরইমধ্যে প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে জেলা প্রশাসক বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে এক মিটিং করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে ঘটনার কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী বলেন, আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী রোববারের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো কোনো চিঠি হাতে পাইনি। তবে এটি নিউজে দেখেছি। নির্দেশনা এলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

১২ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

১৩ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

১৩ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

১৩ ঘণ্টা আগে