ডেস্ক, রাজনীতি ডটকম

আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ক্যারিয়ারের সায়াহ্নে পৌছে গেছেন। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় হতে যাচ্ছে তার শেষ আসর। এরপর কি করবেন? জানা গেছে, ক্যারিয়ারের শেষদিকে প্রিয় সতীর্থ মেসির সঙ্গে একই দলে খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি। খেলবেন ইন্টার মায়ামির হয়ে। খবর পর্তুগিজ সংবাদমাধ্যম ‘অ্যা বোলা’র।
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর গেল বছরের জুলাইয়ে পর্তুগিজ জায়ান্ট বেনফিকায় যোগ দেন ডি মারিয়া। ইউরোপে এই আর্জেন্টাইনের প্রথম ক্লাব ছিল বেনফিকাই। ২০১০ সালে এখান থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দেন। বেনফিকায় যোগ দেয়ার মধ্য দিয়েই ডি মারিয়ার শেকড়ে ফেরার শুরু।
তবে বেশিদিন এখানে থাকছেন না আর্জেন্টিনার অনেক জয়ের নায়ক। বেনফিকার সঙ্গে এক বছরের চুক্তির শেষের দিকে আছেন ডি মারিয়া। এই জুনেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। এরপর এই উইঙ্গার আর্জেন্টিনায় ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।
শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে কিছুদিন খেলবেন ডি মারিয়া। ১৯ বছর আগে যেখান থেকে শুরু হয়েছিল তার পেশাদার ফুটবল যাত্রা। রোজারিও সেন্ট্রালে ছয় মাস কাটানোর পর নতুন মৌসুমের শুরুতে ইন্টার মায়ামিতে যোগ দেবেন সাবেক রিয়াল তারকা।
সতীর্থ ও বন্ধু মেসির সঙ্গেই ক্যারিয়ারের শেষাংশে খেলতে চান ডি মারিয়া। অ্যা বোলোর দাবি, এই গ্রীষ্মেই ডি মারিয়ার স্ত্রী ও সন্তানরা ফ্লোরিডায় থিতু হচ্ছে। এর ফলে তারা সেখানে কাছের বন্ধুদের সঙ্গে থাকার সুযোগ পাবে। এরপর ২০২৫ সালের শুরুতেই ডি মারিয়া সকলের সঙ্গে যোগ দেবেন।
ফ্লোরিডায় মেসি তার স্ত্রী-সন্তানদের নিয়ে বাস করছেন। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে মেসির। তবে যতদূর সম্ভব আরও ১২ মাসের জন্য চুক্তি নবায়নের সুযোগটি গ্রহণ করবেন তিনি। ফলে মেসি-ডি মারিয়া জুটি মার্কিন মুলুকেও দেখতে পাচ্ছেন দর্শকরা।

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
১ দিন আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে