ডেস্ক, রাজনীতি ডটকম

প্রায় দেড় বছরের জন্য বাংলাদেশের ওয়ানডে দলের বাইরে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজে প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি।
যার ফলে আইসিসি নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
সেরার দৌড়ে সুপ্তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানি ওয়েট-হজ। এদিকে পুরুষ বিভাগে মনোনীত হয়েছেন পাকিস্তানের হারিস রউফ, ভারতের জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।
আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে ৬৯.৫০ গড় ৯১.৪৪ স্ট্রাইকরেটে ১৩৯ রান করেছেন সুপ্তা। প্রথম ম্যাচে ৪ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। তার ৯৬ রানে ভর করে রেকর্ড ২৫২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ রান করেন তিনি।
তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে দাপট দেখান সুপ্তা। কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হয় ২ ডিসেম্বর। তাই তার ৭২ রানের ইনিংসটি বিচারের বাইরে থাকবে।
একই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ৭১ গড় ও ১৬৩.২১ স্ট্রাইকরেটে ১৪২ রান করেন ড্যানি ওয়েট। একই সিরিজে ৮০ রান ও ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন ডি ক্লার্কও। যদিও ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে তার দল।

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।
১২ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন
১২ ঘণ্টা আগে