রোনালদোর জোড়া গোলে কিং কাপের ফাইনালে আল নাসর

ডেস্ক, রাজনীতি ডটকম

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে কিং কাপের ফাইনালে উঠেছে আল নাসর। বুধবার রাতে রিয়াদে সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে আল হিলালের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে আল নাসর। এর আগে মঙ্গলবার আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে উঠে আল হিলাল। আগামী ৩১ মে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

টানা দুই ম্যাচে গোল না পাওয়ার খেদ আল খালিজের বিপক্ষে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে পুষিয়ে নেন রোনাল্ডো। ১৭ মিনিটে তার প্রথম গোলে অবদান আছে আর খালিজের বসনিয়ান গোলকিপার ইব্রাহিম সেহিকের। বক্সের ডান প্রান্তে বল ভালোভাবে ‘ক্লিয়ার’ করতে পারেননি। রোনাল্ডো বলটা পেয়েই শরীর ঘুরিয়ে শট নিয়ে গোল করেন। আল খালিজের খেলোয়াড় নিজেদের বক্সে ‘হ্যান্ডবল’ করায় ৩৭ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। স্পটকিকটা নিতে পারতেন রোনাল্ডোই। হয়তো গোলও পেতেন এবং দ্বিতীয়ার্ধের গোলটি মিলিয়ে তার হ্যাটট্রিকও হয়ে যেত। কিন্তু পেনাল্টি শটটি সতীর্থ সাদিও মানেকে নিতে দেন রোনাল্ডো। স্পটকিক থেকে গোল করতে ভুল হয়নি সেনেগালিজ ফরোয়ার্ডের।

৫৭ মিনিটে রোনাল্ডোর শট ঠেকান সেহিক। কিন্তু ফিরতি বলে শট নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন পর্তুগিজ কিংবদন্তি। ম্যাচে আরও গোল পেতে পারত আল নাসর। কিন্তু সেহিক মোট ৯টি সেভ করায় আর গোল পায়নি আল নাসর। আল খালিজের জন্য অবশ্য পরিস্থিতি আরও বাজে হয় ৭৭ মিনিটে। সে সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আল খালিজের সেন্টারব্যাক মোহামেদ আল খাবরানি। তার আগেই পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোয় ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় আল খালিজকে। ৮২ মিনিটে ফাওয়াজ আল তোরাইস আল খালিজের হয়ে একটি গোল পরিশোধ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৭ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৭ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

১০ ঘণ্টা আগে