ক্রীড়া ডেস্ক

নারী এশিয়া কাপের ফাইনালে সাত বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে নিজেদের ঘরের মাঠে প্রথমবারের মতো শিরোপা জিতল শ্রীলঙ্কা। ডাম্বুলায় ৮ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে চামারি আথাপাথথুর দল।
এর আগে এশিয়া কাপের ফাইনালে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। সেখানে ভারত জিতেছে পাঁচবারই। আজ ষষ্ঠবার তাদের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়াল স্বাগতিকরা।
এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর। তাদের নজর ছিল টুর্নামেন্টের রেকর্ড আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার। নিজেদের অষ্টম শিরোপা ঘরে তুলে নিতে মরিয়া ছিল তারা। অপরদিকে নিজেদের প্রথম এশিয়া কাপ শিরোপার স্বাদ পেতে মরিয়া লঙ্কানরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হলো।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা ভারত নিয়েছিল কারণ বড় সংগ্রহ দাঁড় করিয়ে বোলিংয়ে আধিপত্য ধরে রেখে শিরোপাটা আবারও ঘরে তুলে নিতে চেয়েছিল তারা। শুরুটা দারুণ করেছিলেন ভারতের দুই ওপেনার। ওপেনার স্মৃতি মান্ধানা নিজের উইকেট ধরে রেখে এগিয়েছেন দারুণ ছন্দে। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ বলে ৬০ রান এসেছে তার ব্যাট থেকেই।
পাওয়ারপ্লের ৬ ওভারেই কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪৪ রান তুলেছিলেন দুই ওপেনার শেফালি ও স্মৃতি। তবে পাওয়ারপ্লের শেষের এক বল পরই ১৬ রান করে সাজঘরে ফেরেন শেফালি। দলীয় ৫৮ রানের মাথায় একই রাস্তা মাপেন উমা ছেত্রিও। তবে উইকেট ও রানের চাকা দুটি আগলেই এগিয়ে গিয়েছেন মান্ধানা।
শেষে জেমিমাহ ও রিচার ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ১৬৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত। ভারতের শক্তিশালী বোলারদের মোকাবেলা করে এই লক্ষ্য তাড়া করে লঙ্কানরা ঘরের মাঠে এবার নিজেদের প্রথম শিরোপা তুলে ধরতেই যেন ব্যাট হাতে মাঠে নেমেছিলেন!
১৬৬ রানের লক্ষ্য টপকাতে নেমে শুরুতে ওপেনার ভিশ্মি সাজঘরে ফিরলেও অধিনায়ক চামারি আথাপাথথু দেখিয়েছেন নিজের ঝলক। তাকে সঙ্গ দিয়েছেন হার্শিতা সামারাবিক্রমা। এই দুজনের ব্যাটে ভর করেই মূলত লঙ্কানরা জয়ের খুব নিকটে পৌঁছে যায়।
৪৩ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন অধিনায়ক। যদি দিপ্তি শর্মার ওভার বোল্ড হন তিনি। এরপর হার্শিতার সঙ্গী হন কাভিশকা দিলহারি, খেলেন ১৬ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিও ইনিংস। হার্শিতাও অপরাজিত ছিলেন ৫১ বলে ৬৯ রান করে। স্বাগতিকদের দলীয় ব্যাটিং নৈপুণ্যে যেন পাত্তাই পাননি ভারতের বোলাররা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ১৬৫/৬ (২০ ওভার); স্মৃতি ৬০, রিচা ৩০; কাভিশকা ২-৩৬, উদেশিকা ১-২৭
শ্রীলঙ্কাঃ ১৬৭/২ (১৮.৪ ওভার); হার্শিতা ৬৯*, চামারি ৬১; দিপ্তি ১-৩০, রেনুকা ০-২৩
ফলাফলঃ শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
৪ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
৫ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে