ডেস্ক, রাজনীতি ডটকম

আবারও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে সাত ম্যাচের মধ্যে তৃতীয় হ্যাটট্রিক করলেন তিনি। সৌদি প্রো লিগে শনিবার ঘরের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে আল নাসর ৬-০ গোলে হারায় আল ওয়েহদাকে। রোনালদো ছাড়াও জালের ঠিকানা খুঁজে নেন ওটাভিও, সাদিও মানে ও মোহাম্মেদ আল-ফাতিল।
২০২২ সালের ডিসেম্বরে যোগ দেওয়ার পর আল নাসরের জার্সিতে সব মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক বেড়ে হলো ছয়টি। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের এটি ৬৬তম হ্যাটট্রিক। ৩০টি করেছিলেন বয়স ৩০ বছর পূর্ণ হওয়ার আগে। আর ৩০ বছর পেরিয়ে যাওয়ার পর এই নিয়ে তিনি করলেন ৩৬টি।
আল ওয়েহদার বিপক্ষে হ্যাটট্রিকের মাধ্যমে রোনালদো মৌসুমে গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন আরও খানিকটা। সৌদি প্রো লিগে ২৭ ম্যাচে বর্তমানে তার গোলসংখ্যা ৩২টি, মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করতে আর দুটি গোল দরকার। ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করে রেকর্ড করেছিলেন আবদেররাজাক হামদাল্লাহ। রোনালদোর হাতে এখনও চার ম্যাচ আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে রোনালদোর গোল হলো ৪০ ম্যাচে ৪১টি।
ম্যাচের পঞ্চম মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় আল-নাসর। ১২ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। ১৮ মিনিটে ওটাভিওর গোলে তিন গোলের লিড পায় দলটি। ২০ মিনিটের আগেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে আল-ওয়েহদা।
প্রথমার্ধের শেষ মিনিটে স্কোরশিটে নাম লেখান সাদিও মানে। তার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল-নাসর। বিরতি থেকে ফিরে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ৫২ মিনিটে রোনালদোর গোলে আরও এগিয়ে যায় তার দল।
এই হ্যাটট্রিকে ক্যারিয়ারে ৯০০ গোলের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার গোলসংখ্যা এখন ৮৯০টি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।’
সৌদি প্রো লিগে ৩০ ম্যাচে ২৪ জয় ও ২ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর। তাদের চেয়ে অনেকটা ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আল হিলাল। ২৯ ম্যাচে তাদের ৮৩ পয়েন্ট।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”
৩ ঘণ্টা আগে
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক
৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে
৫ ঘণ্টা আগে
মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।
৬ ঘণ্টা আগে