বিশ্বকাপ শুরুর আগে তাসকিনকে নিয়ে সুখবর

ডেস্ক, রাজনীতি ডটকম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে শঙ্কা জেগেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও। তবে সুখবর হলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাসকিনকে।

প্রত্যাশিত সময় অনুযায়ী নিজের ২৪ দিনের মধ্যে রিহ্যাব শেষ করতে পেরেছেন বাংলাদেশের এই পেসার। লংকানদের বিপক্ষে খেলতেও তাই বাঁধা নেই তার।

বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম সোমবার (৩ জুন) গণমাধ্যমকে বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাঁকে এ কারণে ইনডোরে আসা।

৫ জুন তাঁর পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

তিনি আরও বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।'

পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তাসকিন। মিস করেন বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। তবে এরইমাঝে ২৮ মে ডালাসে জাতীয় দলের প্র্যাকটিস সেশনে বোলিং শুরু করেছিলেন তিনি।

তাসকিনের ইনুজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছিলেন তিনি। কতটা গুরুতর ইনজুরি তা নিয়ে বিস্তারিত বলা হলেও ধারণা করা হয়েছিল, খুব সহজেই সেরে উঠবেন না তিনি।

প্রাথমিক অবস্থাতেই বলা হয়েছিল সেরে উঠতে তাসকিনের ২৪ দিন সময় দরকার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৬ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে