বার্সা ছাড়ছেন না জাভি

ডেস্ক, রাজনীতি ডটকম
জাভি হার্নান্দেজ। ফাইল ছবি

এ মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা ছিল কোচ জাভি হার্নান্দেজের। তবে সেটি আপাতত হচ্ছে না। আগামী মৌসুমেও বার্সার ডাগআউটেই দেখা যাবে তাকে। গত জানুয়ারিতে এ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তবে তিন মাস পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

বার্তা সংস্থা এএফপি বলছে, আগের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সাতে থাকবেন জাভি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন জাভি। লাপোর্তার বাড়িতে জাভির সঙ্গে আলোচনা হয়েছে তাদের, সেখানে ক্লাবের পক্ষ থেকে জাভিকে থেকে যেতে চাপ দেওয়া হয়েছে।

২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন ক্লাব কিংবদন্তি জাভি। গত মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাও। কিন্তু এ মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বার্সা। এর মধ্যেই জানুয়ারিতে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি।

সে সময় জাভি বলেছিলেন, “এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে হালকা করতে সাহায্য করবে। খেলোয়াড়রা আবারও মুক্ত অনুভব করবে। অর্থের দ্বারা চালিত হয়ে আমি সিদ্ধান্ত নিই না। আমার চুক্তি কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নিই।”

গত সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে কাতালানরা। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ১১; শিরোপার আশা ক্ষীণ।

জাভির ক্লাব ছাড়ার ঘোষণার পর বার্সার পারফরম্যান্সের কিছুটা উন্নতি হয়েছিল। সর্বশেষ এল ক্লাসিকোতে হারার আগে লিগে টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৩ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৬ ঘণ্টা আগে

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১৮ ঘণ্টা আগে