ডেস্ক, রাজনীতি ডটকম

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের যুবারা। রোববার (১৮ মে) অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতেই গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে ভারতের অধিনায়ক সিঙ্গামায়ান শামির নেয়া লম্বা শটে পরাস্ত হন গোলরক্ষক মাহিন। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
বিরতির পর ৬১ মিনিটে গোল পায় বাংলাদেশ। জয় আহমেদের গোলে ম্যাচে ফেরে টাইগাররা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকে দুই দল। এরপর টাইব্রেকারে হেরে রানার্স আপের ভাগ্য বরণ করে বাংলাদেশের যুবারা।
এর আগে, মালদ্বীপের সঙ্গে ড্র ও ভুটানকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। সেখানে নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত সাফ অনূর্ধ্ব-১৯ আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। সাক্ষাতে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ন, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে সৃষ্ট বিভিন্ন সমস্যা এবং আবাসন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন
১৪ ঘণ্টা আগে
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ আগস্টের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
১৭ ঘণ্টা আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
১৯ ঘণ্টা আগে