বিশ্বকাপে সবচেয়ে কম রানে আলআউট উগান্ডা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে হেরেছে বড় ব্যবধানে। এরপর অবশ্য পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেয়েছে দলটি। তবে এবার ফের হেরে বসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুটিয়ে গেছে মাত্র ৩৯ রানে। আর তাতেই গড়ে ফেলেছে বিশ্বকাপে সবচেয়ে কম রানে আলআউট হওয়ার লজ্জার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজ জয় তুলেছে ১৩৪ রানের ব্যবধানে।

এদিন ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় উগান্ডা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে বিশেষ করে আকিল হোসেনের সামনে দাঁড়াতেই পারেনি দলটির কোনো ব্যাটার। জুমা মিয়াগি ছাড়া দুই অংকের দেখাও পায়নি এদিন দলটির কোনো ব্যাটার। বিশ্বকাপ দূরে থাক আন্তর্জাতিক ক্রিকেটেই এমন ঘটনা বিরল। ১৫ রানে ৪ উইকেট হারানোর পর ২৫ রানের মাথায় নেই ৮ উইকেট। শঙ্কা ঝেঁকে বসেছিল সবচেয়ে কম রানে অলআউট হওয়ার। তবে শেষ পর্যন্ত সেটি হতে দেননি জুমা মিয়াগি। অপরাজিত ১৩ রানের ইনিংস খেলে দলকে ৩৯ রানে নিয়ে যান তিনি।

বিশ্বকাপে এর আগে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৯ রানে গুঁটিয়ে গিয়েছিল ডাচরা। দ্বিতীয় রেকর্ডটিও তাদেরই দখলে। সেবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০২১ আসরে মাত্র ৪৪ রানে অলআউট হয়েছিল ডাচরা। আর আজ ডাচদের সেই রেকর্ডে ভাগ বসিয়েছে উগান্ডা। ডাচদের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা নিজের করে নিয়েছে আফ্রিকার দেশটি। অবশ্য ডাচদের চেয়ে ৯ বল বেশি খেলেছে উগান্ডা। ডাচরা যেখানে ১০.৩ ওভার খেরেছে সেখানে উগান্ডা খেলেছে ১২ ওভার।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে মাত্র ১১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন আকিল হোসেন। বাকিরা প্রত্যেকেই একটি করে উইকেটের দেখা পেয়েছেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৭৩ রানের শক্ত ভিত পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কেউ ফিফটি করতে না পারলেও রান পেয়েছেন সব ব্যাটার। দলীয় সর্বোচ্চ ৪৪ রান আসে জনসন চালর্সের ব্যাট থেকে। শেষ দিকে ১৭ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১ দিন আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১ দিন আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১ দিন আগে