ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ফিফা। গত ৬ জুন অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। জরিমানার এই অর্থ এক মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে ফিফা।
ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনে বাংলাদেশের একটি ম্যাচের জরিমানার কথা উঠে এসেছে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচে খেলা চলাকালীন একজন দর্শক মাঠে ঢুকে পড়েন, যা ফিফা আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে ফিফার শৃঙ্খরা কমিটি। সেই ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এর আগে এ বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের আরো তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে।
যদিও তখন এই জরিমানা ইতিবাচক হিসেবেই নিয়েছিল বাফুফে। সংস্থাটির সংবাদ বিবৃতিতেও আত্মতৃপ্তির বিষয়টি পরিলক্ষিত ছিল। জরিমানা দেয়ার পরও সেসময় ফুটবলের প্রতি দর্শকদের ‘অকৃত্রিম ভালোবাসা’ উপলব্ধি করে বাফুফে।
তবে দেশের ফুটবলে উন্মাদনা ফিরিয়ে আনতে অনস্বীকার্য ভূমিকা পালন করা সমর্থকদের প্রতি বাফুফে অনুরোধও করেছিল দর্শকরা যেন সুশৃঙ্খলভাবে নিয়ম-কানুন মেনে খেলা উপভোগ করেন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে উৎসাহিত করেন।
এরপরও ৬ জুনের সেই ম্যাচে দর্শক মাঠে প্রবেশের ঘটনা এবার নিশ্চিতভাবেই নেতিবাচক হিসেবে নেবে বাফুফে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায
২ ঘণ্টা আগে
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে যতজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল সবাই পাস করেছে। অন্যদিকে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সবাই ফেল
২ ঘণ্টা আগে
এবার সবচেয়ে কম পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
২ ঘণ্টা আগে
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড থেকে। দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ রাজশাহী বোর্ডে— ১৬ হাজার ১১৩ জন। তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পেয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে।
২ ঘণ্টা আগে