সাকিব-তামিমদের চেয়ে এখনকার ক্রিকেটাররা স্বাবলম্বী: সালাউদ্দিন

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ক্রিকেটে সোনালী প্রজন্ম হিসেবে ধরা হতো সাকিব আল হাসান-তামিম ইকবালদের। দেশের ক্রিকেটকে এক ধাপ উপরে উঠিয়ে দিয়েছেন তারা, এমন বিশ্বাস অনেকের। তবে তাদের পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রিকেট কি আগের মতো থাকবে? এমন প্রশ্ন ঘুরেফিরেই আসে।

পরের প্রজন্ম নতুন উচ্চতায় দেশের ক্রিকেটকে নিতে পারবেন কি না, এমন সংশয় অনেকের। তবে কিছুদিন আগেই জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মোহাম্মদ সালাউদ্দিনের বিশ্বাস, সবদিক থেকেই আগের চেয়ে স্বাবলম্বী এখনকার ক্রিকেটাররা। বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এ নিয়ে কথা বলেন সালাউদ্দিন।

তিনি বলেন, ‘আমরা যারা বলি সাকিব, তামিম, মুশফিকেরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে গেছে; ওটা যদি না ভাঙতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ক্রিকেট এগোয়নি। (আমাদের কাজ) পরবর্তী প্রজন্ম যেন তাদের চেয়ে ভালো খেলোয়াড় হতে পারে, বড় হতে পারে। সেটা অসম্ভবও নয়। এখন খেলোয়াড়েরা মানসিক, শারীরিক ও আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী। যেটা হয়তো আগে ছিল না। এখন ভালো করার সুযোগ বেশি। ’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে বাংলাদেশের কোচদের দেখতে চাওয়ার ইচ্ছের কথা শোনা যাচ্ছিল। অবশেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সালাউদ্দিন। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি তার সঙ্গে চুক্তি বিসিবির। এই সুযোগকে ভবিষ্যতে দেশি কোচদের জন্যও পথ করে দিতে চান সালাউদ্দিন।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই শুনছি বোর্ড দেশি কোচদের একটা প্ল্যাটফর্ম করে দেবে। সেই জায়গায় আমি যদি পথটা দেখাতে পারি, সেটা যত দিনের জন্যই হোক, দেশি কোচরাও হয়তো ভালো করবে। পরবর্তী সময়ে যে সব দেশি কোচ আসবে বোর্ডের বিশ্বাস বাড়বে, মানুষের বিশ্বাস বাড়বে, জনগণের বিশ্বাস বাড়বে। ’

‘সেই সঙ্গে কোচের নিজেরও বিশ্বাস বাড়বে যে আমরাও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারি। আমার মনে হয় এই বিশ্বাসটা কারও না কারও নেওয়া উচিত ছিল। সেই বিশ্বাসটা যদি আমি রাখতে পারি, পরের কোচদের জন্য বড় পথ খোলা হয়ে যাবে। একজন কোচ হিসেবে সমাজে পথ দেখানোর একটা বড় দায়িত্ব আমার ওপর পড়ে গেছে। সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

৩ ঘণ্টা আগে

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অভিযোগ করা হয়, কক্সবাজারে কোনো প্রকার মানসম্মত যন্ত্রপাতি, প্রশিক্ষিত অপারেটর বা প্রয়োজনীয় নিরাপত্তা ছ

৩ ঘণ্টা আগে

এক বছরের মধ্যেই জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর বলেন, "আইন অনুযায়ীই বর্তমানে পলাতক আসামিদের বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। তবে পলাতকদের গ্রেপ্তার না করা পর্যন্ত আদালতের দেওয়া রায় কার্যকর করার সুযোগ নেই। এ ছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানাসংক্রান্ত নির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হচ্ছে।"

৪ ঘণ্টা আগে

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে চায়। এ ক্ষেত্রে তাঁর সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে চলবে।

৪ ঘণ্টা আগে