ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আফ্রিকার কাছ বড় হারে বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা। এমন হারের পেছনে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে অভিযোগ করেছেন তারা। নিউ ইয়র্কের ম্যাচ শেষ করে ডালাসের বিমানে ওঠার আগে সূচি ও অব্যবস্থাপনা নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট।
বিশ্বকাপে শ্রীলঙ্কার গ্রুপ পর্বের চার ম্যাচ চারটি আলাদা ভেন্যুতে। লঙ্কানরা বাদে শুধু নেদারল্যান্ডসই ২০ দলের মধ্যে চারটি আলাদা ভেন্যুতে চারটি ম্যাচ খেলবে। সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিউইয়র্কেই খেলবে তিনটি করে ম্যাচ। ওই দুই দল স্টেডিয়ামের কাছেই হোটেল পেয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কাকে নিউইয়র্কে উঠতে হয়েছিল মাঠ থেকে দেড় ঘণ্টার দূরত্বের এক হোটেলে। সকালে ম্যাচ হওয়ায় ব্রুকলিনের সেই হোটেল থেকে মাঠে যেতে-আসতে ভালোই ঝামেলায় পড়েছে হাসারাঙ্গার দল। যেটা মেনে নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহেশ থিকশানা সরাসরিই বলে দিয়েছেন, সূচি ও লজিস্টিকাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন তারা। এ ছাড়া দলটির ম্যানেজার মাহিন্দ হালানগোদা বলেছেন, আইসিসির কাছে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ করেছে শ্রীলঙ্কা দল।
থিকশানা বলেন, ‘আমাদের জন্য এটা অন্যায্য হয়ে গেছে। প্রতিটি ম্যাচের পরই আমাদের দৌড়াতে হবে। কারণ, চারটি ভিন্ন ভেন্যুতে খেলা পড়েছে আমাদের। এটা অন্যায়। মায়ামি থেকে ফ্লাইট ধরতে বিমানবন্দরে আট ঘণ্টার মতো অপেক্ষা করতে হলো। এটা অন্যায্য, তবে খেলায় এর প্রভাব পড়েনি।’
ম্যাচে মাত্র ৭৭ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ হেরেছে ৬ ছয় উইকেটে। হারের পেছনে অব্যবস্হাপনাকে দায়ী কি না এমন প্রশ্নে লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা অবশ্য কোনো ব্যাখ্যা দেননি।

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
১৬ ঘণ্টা আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে