ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ছয়বার বিশ্ব আসরে খেলা দলটির বিপক্ষে ভালো খেলা উপহার দেয়ার লক্ষ্য লাল-সবুজ জার্সিধারীদের। হোম ম্যাচ হওয়ায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল পৌনে ৫টায়।

দুই দলেরই এটি পঞ্চম ম্যাচ। বাংলাদেশ গত চার ম্যাচে মাত্র একটিতে ড্র করেছিল, সেটিও ছিল এই কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে। বিপরীতে অস্ট্রেলিয়া চার ম্যাচের চারটিতে জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। এশিয়ান কাপের পাশাপাশি বিশ্বকাপের পরের ধাপের বাছাইও নিশ্চিত সকারু’দের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে অতীত দুঃখ ভোলার তাড়না দেখালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জানালেন, নিজ দেশের ভক্তদের সামনে নিজেদের মেলে ধরতে চান তারা। জামাল বলেন, মেলবোর্নে আবহাওয়া প্রতিকূল ছিল। অনেক ঠাণ্ডা ছিল, সবাইকে হাতে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এছাড়া ৭-০ গোলে হারটি ছিল একটা ভুলের মতো। এবার নিজেদের মাঠে খেলা। সমর্থক থাকবে, পরিবারের সদস্যরা থাকবে। এখানে আমরা নিজেদের মেলে ধরতে চাই। মেলবোর্নে যা হয়েছে, সেটা আমরা ভুলে যেতে চাই। কালকে একটা ভালো সুযোগ আছে আমাদের। সবাই পারফর্ম করে দেখাতে চাই।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরাও শোনালেন একই কথা। উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে কোচ বলেন, যদি মেলবোর্নের ম্যাচের সাথে তুলনা করি, অবশ্যই সেখানে আমরা যে পারফরম্যান্স করেছিলাম, তার চেয়ে উন্নতি করার দায় আমাদের আছে এবং ওই ম্যাচেও আমাদের ভালো কিছু মুহূর্ত ছিল। সেখানে আমরা ভিন্ন ভিন্ন কারণে ভুগেছিলাম, যার একটি দ্রুত গোল খাওয়া, যেটা আমরা আগামীকাল এড়াতে চাই। বিশ্বাস করি, আগামীকালের ম্যাচে আমরা টিকে থাকতে পারব এবং মেলবোর্নে যে পারফরম্যান্স করেছি, নিশ্চিতভাবে তার চেয়ে উন্নতির চেষ্টা করবো।

গত নভেম্বরে মেলবোর্নে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। শক্তি সামর্থ্য সম্পর্কে সব জানাই আছে। এমন আহামরি কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশ জাতীয় দলের। বরং অস্ট্রেলিয়া আজকের ম্যাচ নিয়ে না ভেবে তারা ভবিষ্যৎ নিয়ে ভাবছে।

ম্যাচের আগে অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড বলেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। এদেশের কন্ডিশন ভিন্ন রকম, কিন্তু এটা নিয়েও ভাবছি না। এই মাঠ নিয়েও আমরা ভাবছি না। আমার আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা নিয়ে ভাবছি। অতীতে ৭ গোলে জিতেছি সেটা নিয়ে থেমে নেই। আগামীতে কী হবে তা নিয়ে আপনাকে ভাবতে হবে। ভবিষ্যৎ দল নিয়ে ভাবছি।

তিনি আরও বলেন, কন্ডিশন কোনো সমস্যা বা অজুহাত হবে না। আমাদের এখানে অনেক খেলোয়াড় আর্জেন্টাইন হাজার হাজার দর্শকের সামনেও খেলার অভিজ্ঞতা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৪ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে