বিশ্বকাপ চলাকালে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব

ডেস্ক, রাজনীতি ডটকম

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে কয়েকদিন আগেই সাকিব আল হাসানকে সরিয়ে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু এই স্থান বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি।

আজ আইসিসি পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। এই র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে হাসারাঙ্গার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং ভালো করলেও ব্যাটিংয়ে তিনি ছিলেন নিষ্প্রভ। ম্যাচটিতে স্রেফ ৭৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। পরে প্রোটিয়া দল জয়লাভ করে ৬ উইকেটে।

দক্ষিণ আফ্রিকার হারানো ৪ উইকেটের ২ উইকেট নেন হাসারাঙ্গা। তবে ব্যাটিংয়ে ভালো করতে না পারায় রেটিং পয়েন্ট কমে গিয়েছে লঙ্কান অলরাউন্ডারের। ২২২ পয়েন্ট নিয়ে তিনি এখন আছেন দুইয়ে। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সাকিব।

এদিকে এই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন আনরিখ নরকিয়া। স্রেফ ৭ রানে ৪ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি। অষ্টম স্থানে রয়েছেন এই পেসার। এছাড়া এক ধাপ এগিয়ে পাঁচে রয়েছেন জশ হ্যাজেলউড। আর উগান্ডার বিপক্ষে ৯ রানে পাঁচ উইকেট নেওয়া আফগানিস্তান পেসার ফাজালহাক ফারুকি ৩ ধাপ এগিয়ে দশম স্থানে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১২ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৫ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে