ভারত সিরিজের ক্যাম্পে থাকবেন হাথুরু

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ খেলেছে বাংলাদেশ, গড়েছে ইতিহাসও। তবুও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি শঙ্কায়। এর কারণও স্পষ্ট- বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ তাকে চান না। নাজমুল হাসান পাপনের জায়গায় দায়িত্ব নেওয়ার পর তিনি পরিষ্কারভাবেই তা জানিয়েছেন।

তবে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ গোলে হারানোর পর বাস্তবতা কিছুটা বদলেছে। সামনে রয়েছে ভারতের বিপক্ষে ‍গুরুত্বপূর্ণ সিরিজ। এর মধ্যেই পাকিস্তান সফর থেকে দলের সঙ্গে দেশে ফিরে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গেছেন হাথুরু।

তার চাকরি নিয়ে এখনও কেন অনিশ্চয়তা, এ নিয়েও প্রশ্ন উঠেছে। ভারত সফরের আগেই তাকে বদলানো হবে কি না আছে এমন আলোচনাও। তবে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে হাথুরু যোগ দেবেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘হেড কোচ আসবেন। এখানেই (বাংলাদেশে) আসবেন।’

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েও অনিশ্চয়তা আছে। বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্যের নামে হত্যা মামলা হয়েছে। তিনি ভারত সফরের আগে দেশে ফিরছেন না। কাউন্টি খেলতে গেছেন ইংল্যান্ড।

কিন্তু ভারত সফরের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই সিরিজে কি দলের সঙ্গে থাকবেন সাকিব? উত্তরে ফাহিম বলেন, ‘সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত আমরা সেটুকুই জানি। সেটুকুর মধ্যে থাকতে চাই। ’

ভারত সফরের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘ইনজুরির সমস্যা নেই আমি যতটুকু জানি। আশা করছি পুরো দলকেই পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে। এছাড়া পুরো টিমই এভেইলেবল থাকবে আশা করছি। আবহাওয়াটা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। চেষ্টা করবো কীভাবে ঠিকঠাক করা যায় (ক্যাম্প)। ’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

১২ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৪ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১৬ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৬ ঘণ্টা আগে