ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো নতুন ফরম্যাটে আয়োজন করা চ্যাম্পিয়নস লিগের দীর্ঘ গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। শীর্ষে থেকে এই রাউন্ড শেষ করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। দ্বিতীয় স্থানে রয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আগের রাউন্ডেই এই দুই দলের সরাসরি শেষ ১৬-তে খেলা নিশ্চিত হয়েছিল। গ্রুপ পর্বের অষ্টম ও শেষ রাউন্ড শেষে আরও ছয়টি দল তাদের সঙ্গী হয়েছে।
বুধবার দিবাগত রাতে গ্রুপ পর্বের ৩৬টি দল পরস্পর মুখোমুখি হয় ১৮টি ম্যাচে। ম্যাচ শেষে লিভারপুল ও বার্সেলোনার সঙ্গে আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা নিশ্চিত করেছে শীর্ষ আটটি অবস্থান। এই দলগুলো সরাসরি শেষ ১৬-তে খেলবে।
এদিকে পয়েন্ট তালিকায় থাকা পরের ১৬টি দল ড্রয়ের মাধ্যমে প্লে-অফ খেলবে। ওইসব খেলায় জয়ী দলগুলো শীর্ষ আট দলের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে।
গত রাতের লড়াইয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল হেরে গেছে পিএসভি আইন্দহোভেনের কাছে। তবে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে দলটি। নিজেদের ম্যাচে আটালান্টার সঙ্গে ২-২ গোলে ড্র করেও ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ড নিশ্চিত করছে বার্সেলোনা।
শেষ রাউন্ডে জিরুনাকে ২-১ গোলে হারিয়ে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে আরেক ইংলিশ ক্লাস আর্সেনালও। গোল ব্যবধানে তাদের অবস্থান পয়েন্ট টেবিলে তৃতীয়। মোনাকোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১৯ পয়েন্ট নিয়েই চতুর্থ স্থানে আছে ইন্টার মিলান।
এদিকে সলজবুর্গকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্পার্টা প্রাহাকে ২-০ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বেয়ার লেভারকুসেন। ফেইনুর্দকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ১৬ পয়েন্ট নিয়েই সপ্তম স্থানে আছে ফরাসি ক্লাব লিল।
সরাসরি শেষ ১৬ তে খেলার শেষ জায়গাটি দখল করেছে ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেল্টিককে ৪-২ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে শেষ ১৬তে পৌঁছে গেছে এমি মার্টিনেজের দল।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
১৩ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১৪ ঘণ্টা আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১৪ ঘণ্টা আগে
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
১৪ ঘণ্টা আগে