জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায়

ক্রীড়া ডেস্ক

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিকান্দার রাজার নেতৃত্বে আজ বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী ৩ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

ঢাকায় পৌঁছে সেখান থেকেই সরাসরি চট্টগ্রামে উড়ে যায় পূর্ব আফ্রিকান দলটি। বন্দর নগরী চট্টগ্রামে ৩, ৫ এবং ৭ মে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় ১০ ও ১২ মে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশের ১৭ সদস্যের প্রাথমিক দলটি তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন সেশন শেষ করেছে।

সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা নিজ নিজ দলের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে ঢাকায় ফিরবেন।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইন্সলে এনডিলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১২ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১৩ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১৩ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১৩ ঘণ্টা আগে