ক্রীড় ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
সদ্যই দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ২-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে টাইগাররা। যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫ উইকেটে ও ৬ রানে হেরে আগেভাগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। সিরিজ হার নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পড়ে যায় টাইগাররা। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচ ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সান্তনার জয় বিশ্বকাপে দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচ শেষে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন ‘আমার মনে হয় শেষ ম্যাচে ছেলেরা তাদের সামর্থ্য দেখিয়েছে। এই জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে দলকে। আমরা এখানকার কন্ডিশন এবং সবকিছুই এখন জানি। আমরা সব কিছুর অভিজ্ঞতা নিতে পেরেছি। বিশ্বকাপে যদি আমরা সেই অভিজ্ঞতাগুলো নিয়ে যেতে পারি, তাহলে আমাদের দলের জন্যই ভালো হবে।’
যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। পহেলা জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নামবে টাইগাররা।
বাংলাদেশের মত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রও। ৩০ মে ডালাসে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।
আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ^কাপ। এবারের আসরে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে টাইগাররা। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১৫ ঘণ্টা আগে
সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
১৬ ঘণ্টা আগে
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।
১৬ ঘণ্টা আগে