লঙ্কানদের ১২৪ রানে থামাল রিশাদ-মুস্তাফিজরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে শুরু হয়েছে ম্যাচটি। বিশ্বকাপের শুরুর অভিযানে শ্রীলঙ্কাকে ১২৪ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেতে বাংলাদেশের টার্গেট ১২৫ রান। লেগস্পিনে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছেন রিশাদ। আরেকপ্রান্তে ফিজ গলার কাঁটা হতে থাকা পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে মোমেন্টাম তৈরি করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ১২৪ রান।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৯০ রানের বেশি দুটি ইনিংস দেখা গিয়েছিল। ফলে এখানে যে রান উঠবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। টস জিতে লঙ্কানদের অল্প রানে আটকানোর লক্ষ্যে শান্ত আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বোলারদের কল্যাণে সেই সিদ্ধান্তটা আপাতত সফলই মনে হচ্ছে, বাকি কাজ সারতে হবে ব্যাটারদের। রিশাদ ও মুস্তাফিজ সর্বোচ্চ ৩ উইকেট আর তাসকিন জোড়া উইকেট নিয়েছেন।

বোলিংয়ে তানজিম হাসান সাকিবকে দিয়ে ইনিংস উদ্বোধন করে বাংলাদেশ। প্রথম ওভারে ৫ রান দেওয়ার পর পরেরটিতে সাকিব আল হাসান দেন ৮ রান। যদিও সেই ওভারে একটি ওভার থ্রোতে চার পায় লঙ্কানরা। তৃতীয় ওভারে আসা তাসকিনকে দুটি চারে স্বাগত জানান কুশল মেন্ডিস। এরপর তৃতীয় বলটি লেংথে ফেলেছিলেন এই টাইগার পেসার, যাতে মেন্ডিস (১০) দ্বিধান্বিত শট খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান।

পরের ওভারে সাকিব আক্রমণে ফিরেই পড়েন নিশাঙ্কার তোপের মুখে। চারটি চারের বাউন্ডারি আসে ওভারটিতে। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবার আক্রমণে এসে সফল মুস্তাফিজুর রহমান। তার প্রথম বলেই তুলে মারতে গিয়ে তানজিম সাকিবকে ক্যাচ দেন কামিন্দু মেন্ডিস (৪)। তবে ঠিকই পাওয়ার প্লেতে ৫৩ রান তুলে ফেলে লঙ্কানরা।

মাঝে রিশাদ-মুস্তাফিজরা কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তবে নিশাঙ্কা যতক্ষণ আছেন, বোলারদের স্বস্তি থাকার কথা নয়। লঙ্কান ইনিংসের অধিকাংশ রানই যে তার ব্যাটে আসছিল। নবম ওভারে ফিজের কাটারে তুলে মারতে গিয়ে শান্ত’র তালুবন্দী হন এই লঙ্কান ওপেনার। তার আগে ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় তিনি ৪৭ রান করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১২ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১ দিন আগে