প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার ১৯ আগস্ট দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে গিয়েছেন তিনি। তার আগমন উপলক্ষে বিসিবির স্টাফদের ব্যস্ততা শুরু হয়। ভিড় বাড়ে গণমাধ্যমকর্মীদেরও।
এদিকে একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি দুপুর নাগাদ শেরেবাংলায় হাজির হন। তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা।
ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ–সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবার সবচেয়ে কম পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
১ ঘণ্টা আগে
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড থেকে। দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ রাজশাহী বোর্ডে— ১৬ হাজার ১১৩ জন। তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পেয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে।
১ ঘণ্টা আগে
তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ফোন করে এসব নির্দেশ দেন তিনি। আরাফাতও এতে সম্মতি জানিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি-সাধারণ সম্পাদক
২ ঘণ্টা আগে
তিনি বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।
২ ঘণ্টা আগে