ক্রীড়া ডেস্ক

একদিন আগেই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। এবার সব ফরম্যাট মিলিয়েই বর্ষসেরা ক্রিকেটার হলেন এই ভারতীয় পেসার।
২০২৪ সালে তিন ফরম্যাটের পারফরম্যান্স বিবেচনায় বুমরাহই যে পুরস্কারটি পেতে যাচ্ছেন, তা একপ্রকার নিশ্চিতই ছিল। আজ সেটিই আনুষ্ঠানিকভাবে নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করেছে আইসিসি।
বছরের সেরা হওয়ার পথে বুমরাহ পেছনে ফেলেছেন ট্রাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুককে। আর ভারতীয়দের মধ্যে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন তিনি। এর আগে ভারতের রাহুল দ্রাবিড় (২০০৪), শচীন টেন্ডুলকার (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) ও বিরাট কোহলি (২০১৭, ২০১৮) সেরাদের সেরা নির্বাচিত হয়েছিলেন।
গত বছর সব ফরম্যাটেই দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরাহ। দক্ষতা, একাগ্রতা এবং ধারাবাহিকতায় তিনি ছিলেন অনন্য। ভেঙেছেন একের পর এক রেকর্ড এবং নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টেস্ট র্যাংকিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে থাকা বুমরাহ ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটে মালিক হয়েছেন গত বছর। এই মাইলফলকে তিনি পৌঁছেছেন ২০-এর কম গড় নিয়ে, যা ইতিহাসের সেরা।
টেস্টে বুমরাহর সাম্প্রতিক ফর্মের দিক থেকে বাকি সবার চেয়ে অনেক এগিয়ে বুমরাহ। গত বছর প্রথমবারের মতো টেস্ট বোলিং র্যাংকিংয়ে ৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ৯০৭ পয়েন্ট নিয়ে বছর শেষ করেন তিনি, যা ভারতীয় বোলারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। ১৩ টেস্টে তার ৭১ উইকেট গত বছরের সর্বোচ্চ। ভারতীয় বোলারদের মধ্যে এক মৌসুমে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল কিংবদন্তি কপিল দেবের।
গত বছর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক গাস অ্যাটকিনসন। যার দখলে আছে ৫২ উইকেট। অর্থাৎ অনেক বড় ব্যবধানে এগিয়ে আছেন বুমরাহ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে নিজেকে অদম্য হিসেবে প্রমাণ করেন তিনি। শেষ সিরিজের পাঁচ ম্যাচে ৩২ উইকেট নেন এই ডানহাতি পেসার।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন বুমরাহ। তার বোলিং নেতৃত্বে ১৭ বছরের খরা ঘুচিয়ে এই শিরোপা জেতে ভারত। আসরে ৮.২৫ গড়ে ১৫ উইকেট নেন তিনি; ইকোনোমি রেট মাত্র ৪.১৭। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা বোলার এখন পর্যন্ত বুমরাহই। তার দখলে আছে ৭৭ উইকেট, যা এক চক্রে সর্বোচ্চ।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
১৫ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১৬ ঘণ্টা আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১৬ ঘণ্টা আগে
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
১৭ ঘণ্টা আগে