ডেস্ক, রাজনীতি ডটকম

সংগৃহীতদলগত সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়ার পর থাইল্যান্ডকে মাত্র ৯৩ রানে অলআউট করে দিয়ে ১৭৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী দলের ওয়ানডে ক্রিকেটে এটি তাদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের ইতিহাস। এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের ব্যবধানে পাওয়া জয়টি ছিল এতদিন পর্যন্ত সর্বোচ্চ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৭৮ বলে দ্রুততম শতকে ২৭১ রানের রেকর্ড রান সংগ্রহ করে বাংলাদেশ।
আউট হওয়ার আগে নিগার করেন ৮০ বলে ১০১ রান। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম শতক। আরেক ব্যাটার শারমিন আক্তার অপরাজিত ছিলেন ৯৪ রান করে। ফারজানা হক করেন ৫৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানের উদ্বোধনী জুটির পরও ব্যাটিং ধসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন চানিডা সুত্তিরুয়াং।
প্রথম উইকেটে ৩৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ জুটি আসে চতুর্থ উইকেট জুটিতে ১৮ রানের। মাত্র ৩ ব্যাটার পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে।
২৮.৫ ওভারে ৯৩ রানে থাইল্যান্ডকে অলআউট করার পেছনে ভূমিকা রাখেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। দুই বোলারই শিকার করেছেন ৫টি করে উইকেট। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। যদিও এক ইনিংসে দুই বোলার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার এটি চতুর্থ ঘটনা।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
৯ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৯ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
১০ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১১ ঘণ্টা আগে