আফগানিস্তানের বিপক্ষে ছিটকে গেলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক
মুশফিকুর রহিম। ফাইল ছবি

আঙুলের চোটে বাকি দুই ওয়ানডেতে মুশফিকুর রহিমের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। সিরিজের বাকি দুই ওয়ানডেতে খেলা হবে না অভিজ্ঞ তারকার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তার চোট প্রসঙ্গে বিসিবি ফিজিও দেবাশীষ চৌধুরী বিবৃতিতে বলেছেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষ দিকে মুশফিক বাম হাতের তর্জনীতে চোট পান। এক্স-রের পর দেখা গেছে আঙুলে ফ্র্যাকচার রয়েছে তার। এখন বিসিবির চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছেন। ফলে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলা হবে না তার।’

কবে নাগাদ খেলায় ফিরতে পারবেন ও রিকোভারি কতদিনে সম্ভব সেটা পরবর্তী আপডেটের মাধ্যমে জানানো হবে।

ইনজুরির কারণে মুশফিক ব্যাট করতে নামেন সাত নম্বরে। আর বাংলাদেশ শেষ আট উইকেট হারিয়েছে মাত্র ২৩ রানের ব্যবধানে। হেরে যাওয়া ম্যাচে তিন বলে মাত্র ১ রানে স্টাম্পড হয়ে ফিরেছেন মুশফিক।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশ এখনও মুশফিকের বদলি ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে কিপিংয়ের দায়িত্বে ফিরতে পারতেন জাকের আলী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

৩ ঘণ্টা আগে

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অভিযোগ করা হয়, কক্সবাজারে কোনো প্রকার মানসম্মত যন্ত্রপাতি, প্রশিক্ষিত অপারেটর বা প্রয়োজনীয় নিরাপত্তা ছ

৩ ঘণ্টা আগে

এক বছরের মধ্যেই জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর বলেন, "আইন অনুযায়ীই বর্তমানে পলাতক আসামিদের বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। তবে পলাতকদের গ্রেপ্তার না করা পর্যন্ত আদালতের দেওয়া রায় কার্যকর করার সুযোগ নেই। এ ছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানাসংক্রান্ত নির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হচ্ছে।"

৪ ঘণ্টা আগে

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে চায়। এ ক্ষেত্রে তাঁর সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে চলবে।

৪ ঘণ্টা আগে