৩ যুগ পর ভারতের মাটিতে টেস্টে নিউজিল্যান্ডের জয়

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের মাটিতে খেলতে গিয়ে ১০০ রানের বেশি টার্গেটে এর আগে সর্বশেষ টেস্ট জয়ের ইতিহাস আছে দক্ষিণ আফ্রিকার। ২০০০ সালের পর আর এমন কীর্তি দেখা যায়নি। আবার একই ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সর্বনিম্ন ১০৭ রান লক্ষ্য দিয়েও ভারতের জয়ের রেকর্ড ছিল। কাকতালীয়ভাবে বেঙ্গালুরু টেস্টেও নিউজিল্যান্ডের বিপক্ষে সমান ১০৭ রানের লক্ষ্য দেয় রোহিত শর্মারা। তবে এবার আর কোনো রূপকথা নয়, নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে।

বেঙ্গালুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩৫ বছর পর ভারতের মাটিতে এটি তাদের প্রথম জয়। এর আগে ১৯৮৮ সালের নভেম্বরে ওয়াংখেড়েতে ১৩৬ রানের জয় পেয়েছিল তারা। সবমিলিয়ে এটি তাদের তৃতীয় জয়।

নিউজিল্যান্ড ফের ব্যাটিংয়ে নেমেছিল গতকালই। কিন্তু আলোকস্বল্পতার কারণে চার বলের বেশি খেলতে পারেনি। বৃষ্টির কারণে আজ পঞ্চম দিনে নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। তবে প্রথম সেশন ভেস্তেও যায়নি। ওভারের শেষ হতে দুই বল বাকি থাকায় যথারীতি দিনের শুরুটা হয় বুমরাহর হাত ধরে। শেষ বলে কিউই অধিনায়ক টম ল্যাথামকে (০) এলবডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই পেসার।

আরেক প্রান্ত থেকে মোহাম্মদ সিরাজও বেশ চেষ্টা করেন ভারতকে ম্যাচে রাখার। বুমরাহ তো প্রতি দুটি ডেলিভারিতেই উইকেটের সম্ভাবনা জাগিয়ে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বুমরাহ ম্যাজিক কাজে লাগল না। যদিও আরেক ওপেনার ডেভন কনওয়েকেও (১৭) নিজের শিকারে পরিণত করেন ডানহাতি এই পেসার। কিন্তু বাকিটা পথ নির্বিঘ্নেই পাড়ি দেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। ৮ উইকেটের জয় নিশ্চিত করেন তারা।

৭৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন ইয়াং। আগের ইনিংসে অসাধারণ সেঞ্চুরি করা রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ৪৬/১০ (পন্ত ২০, জয়সওয়াল ১৩; হেনরি ৫/১৫, ও’রোর্ক ৪/২২)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪০২/১০ (রাচিন ১৩৪, কনওয়ে ৯১, সাউদি ৬৫; কুলদীপ ৩/৯৯, জাদেজা ৩/৭২)।

ভারত ২য় ইনিংস: ৪৬২/১০ (সরফরাজ ১৫০, পন্ত ৯৯, কোহলি ৭০, রোহিত ৫২; ও’রোর্ক ৩/৯২, হেনরি ৩/১০২)।

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ১১০/২ (ইয়াং ৪৮*, রাচিন ৩৯*; বুমরাহ ২/২৯)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে নিউজিল্যান্ড।

ম্যাচসেরা: রাচিন রবীন্দ্র।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদের-সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

৪ ঘণ্টা আগে

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: জগলুল পাশার ৭ দিনের রিমান্ড

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে নিক্ষেপের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

৫ ঘণ্টা আগে

সরকারি দায়িত্ব ফেলে পপুলারে প্র্যাকটিস, চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

অভিযানের সময় সরকারি দায়িত্ব ফেলে রেখে এসে সেখানে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখা যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে। এ ঘটনায় তার নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

৫ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।

৬ ঘণ্টা আগে