হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে সাকিবের বিশ্বরেকর্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৮: ০৮

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় মাঠে থেকেই সাকিব আল হাসান জানতে পেরেছেন, তার বিরুদ্ধে দেশে হত্যা মামলা হয়েছে। হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে সাকিবের বিশ্বরেকর্ড।

আজ রোববার টেস্ট ম্যাচের শেষ দিনে ৩টি উইকেটও শিকার করেছেন সাকিব। সবমিলিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে ৪টি উইকেট নিজের থলিতে জমা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুধু উইকেট শিকারই নয়, রাওয়ালপিন্ডিতে আজ বিশ্বরেকর্ডও করেছেন সাকিব। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ২টি উইকেট নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের (ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি) ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার কীর্তি গড়েন সাকিব।

এর আগে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন নিউজজিল্যান্ডের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে তিনি ৭০৫টি উইকেট শিকার করেছিলেন।

পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট পাওয়ার সুবাদে তিন ফরম্যাটে সাকিবের উইকেট সংখ্যা এখন ৭০৭টি।

রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের শুরুর দিকে সৌদ শাকিলের উইকেট পান সাকিব। এরপর আব্দুল্লাহ শফিক ও নাসিম শাহকে প্যাভিলিয়নের পথ দেখান বাঁহাতি টাইগার স্পিনার।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অন্যতম আসামি করা হয় সাকিবকে। এরপর তাকে জাতীয় দল থেকে সরিয়ে দিতে ও দেশে ফিরিয়ে আনতে বিসিবির কাছে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। নোটিশে দাবি করা হয়, সাকিব ফৌজদারি মামলার আসামি। আইসিসির নিয়ম অনুসারে তিনি জাতীয় দলে খেলতে পারেন না।

যদিও রুবেল হত্যাকাণ্ডের দিন দেশে ছিলেন না সাকিব। সেদিন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি এবং ম্যাচসেরাও হয়েছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

১১ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১২ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৩ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১৩ ঘণ্টা আগে