পাকিস্তানের একাদশে নেই আবরার, না রাখায় খেপেছেন আকমল

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। পাকিস্তান ‘এ’ দল ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হয়েছে আজ।

স্পিনার না রেখে বাংলাদেশের বিপক্ষে সর্বাত্মক পেস আক্রমণ নিয়ে খেলার পরিকল্পনা করা পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন দলটির সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল।

২০১৯ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ অল-পেস অ্যাটাক নিয়ে টেস্ট খেলেছিল পাকিস্তান। এবার বাংলাদেশের বিপক্ষে স্পিনার হিসেবে খেলবেন শুধু অলরাউন্ডার আগা সালমান। কিন্তু কোনো বিশেষজ্ঞ স্পিনার না থাকার বিষয়টি মেনে নিতে পারছেন না আকমল।

আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আকমল পাকিস্তানের একাদশ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘জেসন গিলেস্পিকে (পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ) নিয়ে আমরা অস্ট্রেলিয়ান মানসিকতার কথা বলছি।’

আকমল এরপর প্রশ্ন করেন, ‘অস্ট্রেলিয়া কি নাথান লায়নকে ছাড়া খেলতে পারে? ভারত কি (রবিচন্দ্রন) অশ্বিন বা রবীন্দ্র জাদেজাকে ছাড়া খেলবে? না, তারা সেটা করবে না। আপনার আবরার আছে। কিন্তু আপনি তার আত্মবিশ্বাসটাই গুঁড়িয়ে দিলেন।’

একাদশ গড়ায় ম্যানেজমেন্টের পক্ষপাতমূলক আচরণ দেখার অভিযোগও করেছেন আকমল, ‘ব্যক্তিগত পছন্দ আর অপছন্দের কারণে ছেলেটা (আবরার) ধ্বংস হয়ে গেল। তার ফিটনেস আর মাঠের বাইরের সমস্যা তুলে ধরা হয়েছে, এসব কারণে আপনারা ছেলেটাকে নষ্ট করলেন এবং পাকিস্তানের ক্ষতিও করলেন।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫%

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকে

৩ ঘণ্টা আগে

আজ দেশের প্রথম ৩ ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্হা থাকছে এই প্রকল্পে। এমন সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটির মিতিঙ্গাছড়ির গ্রামবাসী।

৩ ঘণ্টা আগে

সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞা

৩ ঘণ্টা আগে

সৌদি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, ১৩ জনই নওগাঁর

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জন মারা গেছেন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিশ্চ

৩ ঘণ্টা আগে