ক্রীড় ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে মাত্র তিন লাখের বেশি জনসংখ্যার দেশ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু।
এবারই ভানুয়াতুর পুরুষ বা নারীদের কোন দল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামে। প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে খেলতে নেমেই র্যাংকিংয়ের ১২ নম্বর দল জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ৩০তম স্থানে থাকা ভানুয়াতু। আইসিসির পূর্ণ সদস্য কোন দলের বিপক্ষে এটিই প্রথম ম্যাচ ছিলো ভানুয়াতুর।
গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ১৩ দশমিক ৩ ওভারে মাত্র ৬১ রানে অলআউট করে দেয় ভানুয়াতু। বল হাতে ভানুয়াতুর লেগ স্পিনার নাসিমানা নাভাইকা ৪টি ও অফ-স্পিনার ভানিসা ভিরা ৩টি উইকেট নেন।
জবাবে ১৬ দশমিক ৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভানুয়াতু। সর্বোচ্চ ২১ রান করেন নাভাইকা।
২০১৪ সালে জাপানে আইসিসির পূর্ব এশীয় প্রশান্ত অঞ্চলের টুর্নামেন্টে আন্তর্জাতিক অভিষেক হয়েছিলো ভানুয়াতুর। গত সেপ্টেম্বরে পূর্ব এশীয় প্রশান্ত অঞ্চলের বাছাইয়ে ৬ ম্যাচের সবগুলোতেই জিতেছিলো তারা।
এবার বাছাই পর্বে খেলতে আসার আগে নিজ দেশের মানুষের কাছ থেকে চাঁদা তুলতে হয়েছে ভানুয়াতুর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। কারন আর্থিক সমস্যা ভুগছে তারা। আইসিসির দেওয়া বার্ষিক পাঁচ লাখ ডলার অনুদান দিয়েও হিমশিম খাচ্ছে তারা। আইসিসির ঐ অর্থ দিয়ে পুরো দেশের ক্রিকেট চালাতে হয় ভানুয়াতুকে। বাধ্য হয়ে বাছাই পর্বের আগে চাঁদা তুলে তারা।
তাতে প্রায় ৬ হাজার ৩১৭ ডলার চাঁদা ওঠে। সেই অর্থ দিয়ে দলের সকল খেলোয়াড়দের নতুন ব্যাগ, ব্যাট, দুই জোড়া করে গ্লাভস, প্যাড, থাই প্যাড, হেলমেট, জার্সি দেওয়া হয়।
এবারের প্রতিযোগিতায় খেলতে নামার আগে ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার বলেছিলেন, ‘আমাদের মেয়েরা যেকোন খেলায় র্যাংকিংয়ের সেরা অবস্থানে থাকে। তাদের নিয়ে আমাদের প্রত্যাশা, আবুধাবিতেও বিশ্বকে চমকে দিবে তারা।’
জিম্বাবুয়েকে হারিয়ে ঠিকই বিশ্বকে চমকে দিয়েছে ভানুয়াতু।

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১৬ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক
১৭ ঘণ্টা আগে