ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই স্কোয়াডে রাখা হয়েছে জাকের আলী অনিককেও। রাখা হয়নি পেসার শরিফুল ইসলামকে।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ। তাদের হারায় ২-০ ব্যবধানে। এই সিরিজের প্রথম ম্যাচে থাকলেও দ্বিতীয়টিতে শরিফুল ছিলেন না চোটের কারণে। এবার তাকে রাখা হয়নি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজেও।
পাকিস্তান সিরিজের দলের একমাত্র পরিবর্তন শরিফুলের জায়গায় জাকেরকে নেওয়া। ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে। কিছুদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৯২ রানের ইনিংসের পুরস্কার পেলেন তিনি।
আগামী ১৫ সেপ্টম্বর ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। চেন্নাইতে ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম ম্যাচ। এরপর কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম ইসলাম ও খালেদ আহমেদ।

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।
৭ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৯ ঘণ্টা আগে
আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।
১১ ঘণ্টা আগে
এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১১ ঘণ্টা আগে