যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-তাসকিনরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে অংশ নিতে প্রায় ২৬ ঘণ্টার ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রে ল্যান্ড করে টাইগারদের বহনকারী বিমান।

টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করে বাংলাদেশ দল। বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত বিশ্বকাপের আগে ইউএসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা।

এবারে আগেভাগেই বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দল হিসেবেই যুক্তরাষ্ট্রে পা রেখেছে তারা। এখানেই ১ জুন শুরু হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। যেখানে আয়োজক হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজও।

অবশ্য আগেভাগে উড়াল দেওয়ার কারণও আছে।বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

মূলত বিশ্বকাপের আগে ইউএসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা। ২১ মে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ। ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে এই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেই, আগামী ২৮ মে টেক্সাসে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১ জুন ভারতের বিপক্ষে। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত করেনি আইসিসি। অতপর ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৬ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১৮ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১৮ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে