বিসিবি পরিচালকের পদ হারালেন ৭ জন

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন পরিবর্তনের হাওয়া চলছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিসিবি থেকে গা ঢাকা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কিছু পরিচালক।

এর মধ্যে সবশেষ বোর্ড সভায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক করা হয় ফারুক আহমেদকে। পরে তিনি হন বিসিবি সভাপতিও। এছাড়া এনএসসি থেকেই আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় নেওয়া হয় নাজমুল আবেদীন ফাহিমকে।

ওই দিনের বোর্ড সভার পর বৃহস্পতিবার আরও একবার সভা হয়েছে। এই সভার পর ৭ জন বোর্ড পরিচালক তাদের পদ হারিয়েছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিনটি বোর্ড সভায় না থাকলে সদস্য পদ হারাবেন পরিচালক।

এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর কাদের, নাজিব আহমেদ শেষ দুটি বোর্ড সভায় অংশ নেননি। তারা ছিলেন না পাপনের নেতৃত্বাধীন বোর্ডের শেষ সভাতেও। এজন্য তাদের পরিচালক পদ থাকছে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

৫ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

৭ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৭ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

৭ ঘণ্টা আগে