বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে নেই অ্যাকারম্যান ও মারউই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুই অভিজ্ঞ ক্রিকেটার কলিন অ্যাকারম্যান এবং রুলফ ভ্যান ডার মারউইকে ছাড়াই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে নেদারল্যান্ডস।

অ্যাকারম্যান ও মারউইর পরিবর্তে দুই তরুণ ক্রিকেটার স্পিনার টিম প্রিঙ্গেল ও ওপেনার মাইকেল লেভিটকে বিশ্বকাপ দলে নিয়েছেন নেদারল্যান্ডস নির্বাচকরা।

গত ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে নামিবিয়ার বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকান লেভিট। মাত্র ৬২ বলে ১১টি চার ও ১০টি ছক্কায় ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। জাতীয় দলের হয়ে ৫ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ২৪৭ রান করেছেন ২০ বছর বয়সী লেভিট।

২০২২ সালে অভিষেকের পর নেদারল্যান্ডসের হয়ে ১৩ টি-টোয়েন্টিতে ৬৬ রান ও ৭ উইকেট শিকার করেছেন ২১ বছর বয়সী স্পিনার প্রিঙ্গেল।

এবারও নেদারল্যান্ডসকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার স্কট এডওয়াডর্স। অভিজ্ঞদের মধ্যে বিশ^কাপ দলে রাখা হয়েছে অলরাউন্ডার বাস ডি লিডেকে।

বিশ্বকাপ দল নিয়ে নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক বলেন, ‘আমরা ভারসাম্যপূর্ণ দল নির্বাচন করেছি। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে এই দল পারফর্ম করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী।’

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে নেদারল্যান্ডস। গ্রুপে ডাচদের প্রতিপক্ষ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা এবং নেপাল। ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে নেদারল্যান্ডস। ১৩ জুন গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কিংসটাউনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ডাচরা।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে চমক দেখিয়েছিলো নেদারল্যান্ডস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরিন, সাইব্রান্ড এঙ্গেলব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২০ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

২১ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১ দিন আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে