ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

ডেস্ক, রাজনীতি ডটকম

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে । এই টুর্নামেন্টের চলছে নিরবচ্ছিন্ন প্রস্তুতির কাজ। আগামী বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এই ত্রিদেশীয় সিরিজ। যে কারনে স্টেডিয়ামের উইকেট থেকে শুরু করে মাঠ, প্যাভিলিয়ন ও গ্যলারীর কাজ দ্রুত গতিতে চলছে। এই সিরিজে বাংলাদেশের সঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের।

তাই আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরি করতে যা যা প্রয়োজন তার সবই করছে । ত্রিশ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন এই ভেন্যুতে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। ম্যাচ অফিসিয়াল, ড্রেসিং রুম, প্রেস বক্স, পাচঁতলা প্যাভিলিয়নসহ সব কিছুতেই থাকবে আধুনিকায়নের ছোয়া।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, টি-টোয়েন্টি, ওয়ানডে ও তিন দিনের তিনটি খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই মাঠে। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরিত হতে যাচ্ছে।

এ বিষয়ে সাবেক ক্রিকেটার, প্রশিক্ষক ও বর্তমান জেলা ক্রিকেট টিমের ম্যনেজার মাহাবুবুর রহমান মনু বলেন, '১৯৬৬ সালে নির্মিত এই স্টেডিয়ামটিতে জাতীয় ও আন্তর্জাতিক খেলা বা ম্যাচ না হওয়ায় আক্ষেপ ছিল বরিশালের ক্রীড়া সংগঠকদের। আগামী বছরের সেপ্টেম্বরে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশিয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে বরিশালের স্থানীয়রা দারুনভাবে উচ্ছ্বাসিত।'

সূত্র-বাসস

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৪ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে