হার্দিকের কাছে অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রোহিত

ডেস্ক, রাজনীতি ডটকম

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারানো প্রসঙ্গে দীর্ঘ দিন পর মুখ খুললেন রোহিত শর্মা। তিনি বলেন,-‘এটাই জীবন, সবকিছু সবসময় আপনার পক্ষে যাবে না’।

আইপিএলের চলতি আসর শুরুর আগে তাকে হারাতে হয়েছে মুম্বাইয়ের অধিনায়কত্ব। যে ফ্র্যাঞ্চাইজিকে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছেন, তারাই তাকে সরিয়ে দিয়েছে সিংহাসন থেকে। তবে অধিনায়কত্ব হারানোর পর এত দিন নীরব ছিলেন রোহিত। অবশেষে তিনি মুখ খুললেন। শোনালেন জীবন দর্শনের কথা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে উপস্থিত হয়েছিলেন রোহিত। সেখানেই তাকে প্রশ্ন করা হয় মুম্বাইয়ের অধিনায়কত্ব খোয়ানো নিয়ে। কিছুটা দার্শনিকের সুরেই রোহিতের জবাব, '(আপনি বলছেন যে) আমি দলের অধিনায়ক ছিলাম। তারপর অধিনায়ক হিসেবে নেই। তারপর ফের অধিনায়ক হতে চলেছি (বিশ্বকাপ)। এটা জীবনের অংশ। সবকিছু আপনার পক্ষে যাবে না।

মুম্বাইয়ের অধিনায়কত্ব করাটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। এর আগেও আমি ক্যাপ্টেন ছিলাম না। অন্যান্য অধিনায়কদের অধীনে খেলেছি। তাই এটা আমার কাছে আলাদা কোনো ব্যাপার নয়। এটা একেবারেই আমার কাছে নতুন বিষয় নয়। যা যা আছে, সেটা আছেই। সেইমতো আপনি এগিয়ে যান এবং খেলোয়াড় হিসেবে যা করার দরকার, সেটা করি। মাসখানেক ধরে আমি সেটাই করার চেষ্টা করেছি।’

রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স সাফল্যের শীর্ষে পৌঁছেছিল। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবারের আসরে নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। তাতে অবশ্য স্বস্তিতে নেই মুম্বাই। চলতি মৌশুমে ১০ ম্যাচের মধ্যে মোটে তিনটিতে জয় পেয়েছে তারা। প্লে-অফে খেলার সুযোগও কার্যত শেষ।

রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার ঘোষণা করেছিলেন মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি স্পষ্ট বলছিলেন, ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতেই হতো। তাছাড়া এমন নয় যে রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তে নেওয়ার প্রক্রিয়ায় ছিলেন রোহিত নিজেও। তবে রোহিতের কথাতেই এদিন স্পষ্ট হয়ে গেল, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে সেভাবে আলোচনা করা হয়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৬ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৬ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৮ ঘণ্টা আগে