ডেস্ক, রাজনীতি ডটকম

ট্রাভিস হেডের সেঞ্চুরিতে আইপিএলে নিজেদের গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও কম যায়নি। দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে রানের পাহাড়ে চড়েছে তারাও। ২ দল মিলে গড়েছে কয়েকটি রেকর্ড। শেষ পর্যন্ত ৫৪৯ রানের ম্যাচটিতে শেষ হাসিটা হেসেছে হায়দরাবাদ, বেঙ্গালুরুকে হারিয়েছে ২৫ রানে।
বেঙ্গালুরু ঘরের মাঠ চিন্বেস্বমে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদকে। সুযোগ নিয়ে ১০৮ রানের ওপেনিং জুটি গড়ে হায়দরাবাদ। অভিষেক শর্মা ২২ বলে ৩৪ রান করে ফিরে যান। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি।
ভারতকে বিশ্বকাপের ফাইনালে হারানো অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড খেলেন ১০২ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংস সাজানো ছিল ৪১ বলে। যাতে আটটি ছক্কা ও নয়টি চারের শট ছিল। উড়ন্ত শুরু পেয়ে যাওয়া হায়দরাবাদ এই ম্যাচে তিনে নামায় ক্লাসেনকে। তিনি ৩১ বলে ৬৭ রান করেন। তার ব্যাট থেকে চার আসে মাত্র দুটি এবং ছক্কা হাঁকান সাতটি।
এছাড়া এইডেন মার্করাম শেষে ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। সামাদের ইনিংস ছিল আরও বিধ্বংসী। তিনি স্লগে ১০ বল খেলে ৩৭ রান যোগ করেন। যাতে চারটি চার ও তিনটি ছক্কার শট ছিল।
বেঙ্গালুরুর রিচ টপলে ৪ ওভারে ৬৮ রান খেয়েছেন। নিয়েছেন এক উইকেট। লকি ফার্গুসন ৪ ওভারে ৫২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। বিজয়কুমার বশাক ৪ ওভারে দিয়েছেন ৬৮ রান। এছাড়া ইয়াশ দয়াল ৪ ওভারে ৫১ রান দিয়েছেন। এই ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ২৪ ছক্কার রেকর্ড করেছে হায়দরাবাদ।
সানরাইজার্সের ২৮৭ রানে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগে এশিয়ান গেমসে ৩ উইকেটে ৩১৪ রান তুলেছিল নেপাল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হায়দরাবাদের রানই সর্বোচ্চ।
রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুও কম যায়নি। পাল্টা লড়াইয়ে উদ্বোধনী জুটিতে ৬ ওভারেই ৮০ করেন বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসি। ২০ বলে ৪২ রান করে আউট হয়ে যান কোহলি। এরপর বিধ্বংসী ব্যাটিং করে ফিফটি হাঁকান ডু প্লেসি। ২৮ বলে ৬২ রানে গিয়ে থামেন তিনি। পরের তিন ব্যাটারের কাছ থেকে বলার মতো কোনো রান আসলেও শেষ দিকে ঝড় তোলেন দীনেশ কার্তিক। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩৫ বলে ৮২ রান করেন কার্তিক। এছাড়া ১৪ বলে ২৫ রান করেন অনুশ রাওয়াত ও ১১ বলে ১৯ রান করেন মহিপাল লমরোর। তবে শেষ পর্যন্ত হায়দরাবাদের বিশাল সংগ্রহের কাছে ২৫ রানে হারতেই হয় আরসসিবিকে।
দুই দল মিলে তুলেছে ৫৪৯ রান, যা আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই সর্বোচ্চ।

অর্থমন্ত্রী বলেন, ‘পে কমিশনের অনেকগুলো দিক আছে তো, আমরা সবগুলো বিবেচনা করছি। আজকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে। আমরা আবার বসব। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত যখন আসবে, তখন আপনাদের সাথে তুলে ধরব।’
৩ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৩ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ওই নিয়োগপত্র তৈরি করা হয়েছে
৫ ঘণ্টা আগে
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
৫ ঘণ্টা আগে