বিপিএলে দলের মালিকানায় পরিবর্তন

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। ছাত্র-জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও নতুন অনিশ্চয়তা দেখে দিয়েছে।

আয়ের ভাগ দাবিতে বিপিএলের সর্বশেষ আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর।

তবে এর মধ্যেই নতুন খবর, বিপিএল দল কিনে ফেলেছে রিমার্ক-হারল্যান কোম্পানি। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ইতোমধ্যে সাইনিং মানিসহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে।

সবশেষ বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তারা মালিকানা পায় রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে। আর আগামী সেপ্টেম্বরের যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্জাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রত্যর্পণ প্রক্রিয়া ভারত ত্বরান্বিত করবে। একইসঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

৪ ঘণ্টা আগে

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো- রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

৪ ঘণ্টা আগে

রংপুর, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায

৪ ঘণ্টা আগে

এসএসসিতে ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে যতজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল সবাই পাস করেছে। অন্যদিকে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সবাই ফেল

৫ ঘণ্টা আগে