জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করা উচিত না: প্রধান নির্বাচক

ডেস্ক, রাজনীতি ডটকম

খেলোয়াড়রা কোনো দলের নয়। পুরো দেশের মানুষই তাদের পছন্দ করেন। কিন্তু সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজারা একটি দলের ব্যানারে গিয়ে রাজনীতি করে তাদের সর্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছেন। একটি দল হয়তো তাদের পক্ষে বলেছে, কিন্তু আরেক দলের সমর্থকরা সবসময়ই ছিলেন বিরুদ্ধে। ফলে তাদের সমর্থকরাও দুই ভাগ হয়ে গেছে।

এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নেতাকর্মীরা ভীষণ বিপাকে। বিপাকে সাকিব-মাশরাফিরাও।

মাশরাফির বাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী। নিরাপত্তা ইস্যুতে সাকিব দেশে ফিরবেন কি না, তা নিয়েও এখন ভীষণ অনিশ্চয়তা। এই পরিস্থিতি কি হতো, যদি তারা রাজনীতি থেকে নিজেদের সরিয়ে রাখতেন?

টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মনে করেন, জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করাই উচিত না কোনো খেলোয়াড়ের।

লিপু বলেন, ‘যে সংস্কারের ছোঁয়া লেগেছে, তা এগিয়ে যাবে। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন না, এটা নিয়েও হয়তো কোনো সিদ্ধান্ত আসবে। কোনো রাজনৈতিক দলেরও কি উচিত কোনো রানিং খেলোয়াড়কে তাদের দলে নেওয়া।’

সাকিবকে নিয়ে যত বিতর্কই থাক, তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। এখনও জাতীয় দলে তার প্রয়োজনীয়তা আছে। গত বছর থেকে চোখের সমস্যায় ভোগা সাকিবের ব্যাটিংয়ে কিছুটা সমস্যা দেখা গেছে।

তারপরও সাকিবের অলরাউন্ড সামর্থ্যে আস্থা রাখছেন প্রধান নির্বাচক, ‘আমাদের চিকিৎসক দল থেকে এমন কিছু (চোখের সমস্যা) শুনিনি। বিশ্ব যেমন স্বীকার করছে, সে ওয়ান অব দ্য বেস্ট অলরাউন্ডার, গত ২৫ বছরে। আমি সেই মতামতের সঙ্গেই যাচ্ছি। শুধু বোলার হিসেবে ধরব, সেই দুঃসাহস আমার নেই।’

শুধু পাকিস্তান সিরিজ নয়, এ বছর বাংলাদেশ দলের ৮টি টেস্টই সাকিব খেলবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। তার কথা, ‘জিম্বাবুয়ে সিরিজের সময় তার কাছে আমরা সংক্ষিপ্ত পরিকল্পনা জানতে চেয়েছিলাম। আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, ডিসেম্বর পর্যন্ত আটটা টেস্ট খেলব। সেখানে সে আমাদের আশ্বস্ত করেছে, সবগুলো টেস্ট খেলবে। প্রত্যেকটা সিরিজের আগে সব অনুশীলন সেশনে থাকবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২% পরীক্ষার্থী

আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।

৩ ঘণ্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত— ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক

৪ ঘণ্টা আগে

সব মামলায় জামিন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে ‘বাধা নেই’

এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।

৫ ঘণ্টা আগে

৬ শিক্ষকের ১০ শিক্ষার্থী, এসএসসিতে পাস করেনি একজনও

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিদ্যালয়টির এই ফলাফলের তথ্য জানা যায়।

৬ ঘণ্টা আগে