২০২৭ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৭ এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ। ২০২৭ সালের আগে টি-টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপের আয়োজক ভারত। আরও একবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারনে ২০২৫ সালের এশিয়া কাপ সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হবে।

সাধারণত, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের ফরম্যাট নির্ধারন করা হয়।

২০২৭ সালে ওয়ানডে ফর্মেটে বিশ^কাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়া। এজন্য ২০২৭ সালে বাংলাদেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

২০২৫ ও ২০২৭ সালে ৬টি দেশকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করা হবে। টেস্ট খেলা এশিয়ার পাঁচ দেশ সরাসরি খেলবে। বাকি অন্য দলটি বাছাইপর্ব থেকে এশিয়া কাপ খেলা নিশ্চিত করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

৩ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

৪ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

সোমবার (১১ আগস্ট) সকালে সিঙ্গাপুরের একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

৬ ঘণ্টা আগে