আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মঈন

ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক ক্রিকেটছাড়ার ঘোষণা দিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। রোববার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিজের অবসর নিয়ে এই অলরাউন্ডার বলেছেন, ‘আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়, এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ।’

গত জুলাইয়ে, তরুণদের সুযোগ করে দিতে অবসর নিয়েছেন জেমন অ্যান্ডারসন। এরপর গত মাসের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দলটির টপ অর্ডার ব্যাটার ডেভিড মালান। এবার সে পথে হাঁটলেন ৩৭ বছর বয়সি মঈন।

নিজের অবসরের ব্যাখ্যায় মঈন আরো বলেন, ‘আঁকড়ে ধরে থাকতে পারতাম, আবার ইংল্যান্ডের হয়ে খেলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমি বাস্তবতা জানি, তাই চেষ্টা করব না। (ইংল্যান্ডের হয়ে খেলার জন্য) আমি যথেষ্ট ভালো নই, অবসর নেওয়ার পরও এটা মনে হচ্ছে না। আমার এখনো মনে হয়, আমি খেলতে পারব। কিন্তু আমি আসল পরিস্থিতি বুঝতে পেরেছি, দলের এখন নতুন চক্রে প্রবেশ করা প্রয়োজন। এটা নিজের কাছেও সৎ থাকার বিষয়।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্বজুড়ে আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন মঈন। এছাড়া ভবিষ্যতে সামনে কোচিংয়ে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

‘কোচিংয়ে আসতে চাই। এখানে অন্যতম সেরা হতে চাই। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। আশা করছি সবাই আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে চিনবে। ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, কিছু খারাপ, আশা করছি মানুষ আমার খেলা উপভোগ করেছে।’

২০১৪ সালে অভিষেক হওয়ার পর মঈন ইংল্যান্ডের হয়ে ৬৮টি টেস্ট খেলেছেন। টেস্টকে অবশ্য বিদায় বলেছেন আগেই। এছাড়া ১৩৮ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি খেলেছেন ৯২টি। তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহে ছিল ৬ হাজার ৬৭৮ রান, ৮ সেঞ্চুরি, ২৮টি হাফসেঞ্চুরি এবং ৩৬৬ উইকেট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

১১ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৩ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১৫ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৫ ঘণ্টা আগে