টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে আর্চার

ক্রীড় ডেস্ক

পেসার জোফরা আর্চারকে অন্তর্ভুক্ত করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের পর ইনজুরির কারনে দলে নিয়মিত হতে পারেনি আর্চার। কনুইয়ের ইনজুরির কারনে গত এক বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে তিনি।

ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন আর্চার। জশ বাটলারের নেতৃত্বে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামবেন এই ডান-হাতি পেসার। সর্বশেষ ২০২২ সালে বাটলারের নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছিলো ইংলিশরা।

আনুষ্ঠানিকভাবে অস্থায়ী দল হিসেবে ঘোষণা করা হলেও, আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা ও রিজার্ভ খেলোয়াড় না থাকায় আর্চারের বহু কাঙ্ক্ষিত প্রত্যাবর্তনের পথে একমাত্র বাধা তার শারীরিক ফিটনেস। আইসিসির বেঁধে দেওয়া দল ঘোষণার সময় শেষ আগামীকাল পহেলা মে।

পাঁচ বছর আগে আন্তর্জাতিক অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে মাত্র ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আর্চার। তারপরও এই ফরম্যাটে ম্যাচ উইনার হিসেবে বিবেচনা করা হয় তাকে।

বার্বাডোজে বেড়ে ওঠায় ক্যারিবিয়ান অঞ্চলের কন্ডিশন সম্পর্কে ভালো ধারনা আছে আর্চারের।

এ দিকে সাত মাস পর ইংল্যান্ড দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ পেসার ক্রিস জর্ডান। তবে দলে জায়গা হয়নি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্রিস ওকসের।

বিশ্বকাপ দলে নতুন মুখ বাঁ-হাতি স্পিরার টম হার্টলি। ইংল্যান্ডের হয়ে ৫টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

বিশ্বকাপের জন্য ৩১ মে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে উড়াল দিবে ইংল্যান্ড। ৪ জুন বার্বাডোজে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।

নিজ মাঠে আগামী ২২ মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বিশ্বকাপের দল নিয়েই খেলতে নামবে ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল : জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১০ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১০ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১০ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১০ ঘণ্টা আগে