হিউস্টনে ঝড়ে লণ্ডভণ্ড মাঠের স্থাপনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রর বেশিরভাগ ক্রিকেট মাঠের স্থাপনা অস্থায়ী। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সেরও তাই। কিন্তু গত বৃহস্পতিবার শক্তিশালী ঝড়ে এই মাঠের প্রায় সব স্থাপনা লণ্ডভণ্ড হয়ে গেছে। যেখানে কিনা মঙ্গলবার থেকে সিরিজ খেলার কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশ দল হিউস্টনে পৌঁছেই পেয়েছে ঝড়-বৃষ্টির দেখা। তার আগের রাতে হওয়া প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অস্থায়ী স্থাপনা। ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি সাংবাদিক পিটার ডেলা পেনা তার এক্স একাউন্টে একটি ছবি পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন, '২১ মে থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রর মধ্যকার সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় হয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।'

২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশ। এই সিরিজের পর টেক্সাসেরই আরেক শহর ডালাসে গ্র্যান্ড প্রেইরি মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের।

১ জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নাজমুল হোসেন শান্তদের। আগামী ৮ জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ কোন কারণে ভেস্তে গেলে বা ম্যাচ সংখ্যা কমে গেলে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি পড়তে পারে লাল সবুজ প্রতিনিধিদের।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৫ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১৬ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১৭ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে