সবচেয়ে দামি জার্সি রিয়াল মাদ্রিদের

ডেস্ক, রাজনীতি ডটকম

সফল একটি মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে এখন রিয়াল মাদ্রিদ। লা লিগা শিরোপার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ ফাইনালও এখন হাতছানি দিয়ে ডাকছে। শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, মাঠের বাইরে দারুণভাবে ঘুরছে রিয়ালের সাফল্যের চাকা। ফুটবলের তথ্য–উপাত্তভিত্তিক প্ল্যাটফর্ম ‘ফুটবল বেঞ্চমার্ক’ এক প্রতিবেদনে জানিয়েছে, পৃষ্ঠপোষকদের কাছ থেকে আয় বিচারে বর্তমানে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রিয়ালের জার্সির মূল্য সবচেয়ে বেশি। যেখানে তারা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাসহ ইউরোপের অন্যান্য পরাশক্তিদের।

ফুটবল বেঞ্চমার্কের প্রতিবেদন অনুসারে, রিয়াল জার্সি নিয়ে পৃষ্ঠপোষকদের কাছ থেকে সামগ্রিকভাবে আয় করে ১৯ কোটি ইউরো। এর মধ্যে কিটস সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস থেকে তারা পায় ১২ কোটি ইউরো। আর দলের প্রধান স্পন্সর এমিরেটস রিয়ালকে দেয় বছরে ৭ কোটি ইউরো।

রিয়ালের পর তালিকার দ্বিতীয় স্থানে আছে তাদের ‘এল ক্লাসিকো’ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। যাদের জার্সির আয় আসে বিশ্বখ্যাত কিট প্রস্তুতকারক নাইকি এবং স্ট্রিমিং পরিসেবা প্রতিষ্ঠান স্পটিফাই থেকে। এই দুই প্রতিষ্ঠান থেকে সামগ্রিকভাবে বার্সার আয় বছরে ১৭ কোটি ৫০ লাখ ইউরো।

বার্সার পর এই তালিকায় আছে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র চ্যাম্পিয়নস পিএসজি। ক্লাবটি নাইকির কাছ থেকে ৮ কোটি ইউরো এবং প্রধান পৃষ্ঠপোষক কাতার এয়ারওয়েজের কাছ থেকে পায় ৬ কোটি ৬০ লাখ ইউরো।

পিএসজির পর চারটি ক্লাবই অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের। এর মধ্যে সবার ওপরে আছে আর্সেনাল। এরপরের তিনটি স্থান যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং চেলসির। আর এ তালিকার অষ্টম স্থানে আছে বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ৮ কোটি ইউরো ব্যবধানে পিছিয়ে আছে বাভারিয়ান ক্লাবটি।

জার্সি থেকে আয় অবশ্য এ দুটি পৃষ্ঠপোষকে আটকে নেই। সাম্প্রতিক সময়ে ক্লাবগুলো জার্সিকে আরও বৈচিত্র্যপূর্ণভাবে ব্যবহার করেছে এবং জার্সির হাতাকেও স্পন্সরদের কাছ থেকে আয়ের উৎস হিসেবে কাজে লাগিয়েছে। রিয়াল যেমন তিন মাস আগে নিজেদের হাতা ব্যবহারের জন্য চুক্তি করেছিল তথ্য প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান এইচপির সঙ্গে। বার্সেলোনা এক বছরের বেশি সময় ধরে এ নিয়ে কাজ করছে টিপি ভিশনের সঙ্গে। এর বাইরে জার্সি বিক্রি থেকে ক্লাবগুলো বিপুল পরিমাণের আয় তো আছেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৪ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৬ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৭ ঘণ্টা আগে