প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের নৈপুণ্যের স্বীকৃতি স্বরুপ বোনাসের ঘোষণা দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনা-মারিয়া-তহুরাদের জন্য ফেডারেশন থেকে দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) ছিল বাফুফে নবনির্বাচিত কমিটির প্রথম সভা। মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের ব্রিফিং করে চ্যাম্পিয়ন মেয়েদের দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণাটি দেন।
বাফুফের আর্থিক সংকট অনেক। মেয়েদের বেতনই মাঝে-মধ্যে বকেয়া পড়ে যায়। সেখানে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদান বেশ কষ্টসাধ্যই। এই প্রসঙ্গে বাবু বলেন, ‘আমরা দেড় কোটি টাকা শিগগিরই সংগ্রহ করব। সংগ্রহ হওয়া মাত্রই আমরা সেটা নারী ফুটবল দলকে প্রদান করব।’ বাফুফের তহবিল সংকট থাকলেও ফেডারেশনের কর্মকর্তারা অবশ্য বিত্তশালী। বাফুফের নির্বাচিত ব্যক্তিবর্গের মাধ্যমেই মূলত সাবিনাদের বোনাসের অর্থ প্রদান করা হবে।
এর আগে ২০২২ সালেও সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই সময় বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা পুরস্কার ছিল না। তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছিলেন সাফজয়ীদের।
এবার সাবিনারা পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবার আগে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এক কোটি টাকা প্রদানের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কাঠমান্ডু থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার দুই দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন চ্যাম্পিয়নরা।

র্যাব জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগাম তথ্য
৩ ঘণ্টা আগে
একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।
৪ ঘণ্টা আগে
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ
৫ ঘণ্টা আগে
চিফ হুইপ গত ২৮ জুলাই ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যে গমন করেছিলেন। সফর শেষ করে মঙ্গলবার ভোরে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
৬ ঘণ্টা আগে