ডেস্ক, রাজনীতি ডটকম

লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্স গেল ১৩ মে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে দলে নেয়। কিন্তু ২১ মে সহ-মালিক তামিম রহমানের দুর্নীতির কারণে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাতে করে মালিকানা হারায় ডাম্বুলা থান্ডার্স।
তবে এক মাসেরও কম ব্যবধানে নতুন মালিক পেল মোস্তাফিজদের ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের দায়িত্ব নিয়েছে আমেরিকার একটি সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম। তারা অবশ্য নামও বদলে ফেলেছে ডাম্বুলার। ডাম্বুলা থান্ডার্সের পরিবর্তে নাম রাখা হয়েছে ডাম্বুলা সিক্সার্স।
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইঞ্জিনিয়ারিং ফার্ম সেকুইয়া ইনকরপোরেশন পেয়েছে ডাম্বুলার মালিকানা। এই প্রতিষ্ঠানের অধিকাংশ শেয়ারের মালিকানায় আছেন শ্রীলঙ্কার চার্টার্ড সিভিল ইঞ্জিনিয়ার পিয়াঙ্গা ডি সিলভা। যিনি ১৯৮৩ সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন। খেলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটও।
এখনও অবশ্য খেলার মধ্যে আছেন। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ষাটোর্ধ্ব বয়সীদের ‘মাস্টার্স ওভার ৬০’ ক্রিকেট দলে। শুধু তাই নয়, তিনি ক্যালিফোর্নিয়া যুব দলের স্বেচ্ছাসেবক কোচ হিসেবে কাজ করছেন।
ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি নতুন মালিক পাওয়ায় খুশি এলপিএল আয়োজকরাও। টুর্নামেন্টের পরিচালক সামান্থা দোদানভেলা বলেন, ‘নতুন মালিকা ডাম্বুলার দায়িত্ব নেওয়ায় আমরা খুশি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা জনাব ডি সিলভার ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় নতুন ভ্যালু যুক্ত করবে। তিনি আমাদের দেশের ক্রিকেটিং পালস বুঝতে পারেন।’

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
১৫ ঘণ্টা আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে