ট্রফি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে টাইগাররা

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরই অধিনায়ক শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। সেই সময়ই বলা হয়েছিল, পাকিস্তান থেকে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন তিনি। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ট্রফি নিয়ে মিরপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দেয় ক্রিকেটাররা।

এদিন দুপুরে বিসিবিতে নাজমুল হোসেন শান্তর হাতে সোনালী রংয়ের ট্রফিটি দেখতেই ক্যামেরাম্যানদের জটলা বেধে যায়। বাংলাদেশ অধিনায়ক ভুল করে অন্য গাড়ির দিকে আগাচ্ছিলেন। টিম বাস পেছনের দিকটায় অপেক্ষমান বুঝতে পারলেও জটলা সরিয়ে আসতে খানিকটা সময় লাগল।

পাকিস্তান সফরে ঐতিহাসিক সাফল্যের স্মারক ট্রফিটি নিয়ে মিরপুর থেকে শান্তদের গন্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয়। ক্রিকেটাররা টিম বাসে গেলেও ব্যক্তিগত কালো রংয়ের গাড়িতে রওনা হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

গত ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর নাজমুল হোসেন শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টা বলেছিলেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জিতেছিল ৬ উইকেটের ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয়। আর পাকিস্তানের মাটিতে যেকোনও ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিল পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি স্বাগতিকরা। ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেই টাইগাররা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৭ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৯ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১১ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১১ ঘণ্টা আগে